দীর্ঘদিন রেখেঢেকে কথা বললেও এখন যেন বেশ খোলাখুলি সব মন্তব্যই করছেন সাকিব আল হাসান।
একের পর এক সাক্ষাৎকারে আওয়ামীলীগের পক্ষেই কথা বলছেন সাকিব,আর নিজের অবস্থানকেও করছেন যাস্টিফাই।
কিছুদিন আগে বলেছিলেন আওয়ামী লীগের মতো দলকে কেও দমিয়ে রাখতে পারবেন না।এবার আবারো নিজের দল নিয়ে কথা বলেছেন সাকিব।ক্রীড়া সাংবাদিক সাইদ উজ্জামান এর চ্যানেল
‘সিম্পলি সাঈদ’ এর পডকাস্ট অফ স্পীন উইথ সাইদ- এ অনলাইনেই অংশগ্রহন করেন সাকিব আল হাসান।
সেখানে তিনি নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মন্তব্য করেন।
পডকাস্টটি প্রকাশিত হয়নি এখনো,তবে তার আগেই বেশ আলোচনায় তাদের কাট অংশটি।যেখানে সাকিব আল হাসান বলেন,
, ‘একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।’
এছাড়াও আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।’
সাক্ষাৎকারে হোস্ট প্রশ্ন করেন “আপনার সাবেক টিমমেট, আপনার বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি। তিনি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা?’ এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘ইলেকশন করার পরে আসলে যে বোর্ডটা আসবে, তাদের হয়তো হাতে চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়ার অনেক সময় থাকবে।’
তাছাড়া রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থাকলেও এটিকে সঠিকই মনে করেন সাকিব।তিনি বলেন বলেন, ‘আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।’
হোস্টের প্রশ্ন ছিলো যে সাকিব কেন ২৪ সালেই নির্বাচন করেছেন,খেলোয়াড়ি জীবনের পর কি তার জনপ্রিয়তা থাকতো না সেজন্য? এমন প্রশ্নের জবাবে সাকিব জানান তিনি সাকিব হিসেবে নন,মাগুরায় ফয়সাল হিসেবেই নির্বাচিত হয়েছেন।সাকিব বলেন, ‘কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।’
এছাড়াও সাকিব এই পডকাস্টের একটি অংশে মজার একটি উত্তর দেন।তিনি জানান “পৃথিবীর সবকিছু টাকা দিয়ে কিনে খেতে সমস্যা না থাকলেও,পানি আমার টাকা দিয়ে কিনে খেতে কষ্ট লাগে,আমি এটা ঘৃণা করি”!
সাক্ষাৎকারটি ১৪ তারিখ রাতে প্রকাশিত হবে যেখানে আর্জেন্টিনা ব্রাজিল নিয়েও অনেক কথা বলেছেন বাংলাদেশের সাবেক এই তিন ফরম্যাটের অধিনায়ক। যার ট্রেইলারেই বেশ বড় সড় প্রতিক্রিয়া দেখা গিয়েছে দর্শকদের মনে।




