Homeক্রিকেটবাবরকে ছুঁয়ে র‍্যাংকিংয়ে শান্ত, পেছনে রাহুল-মেন্ডিস-লাবুশানে!

বাবরকে ছুঁয়ে র‍্যাংকিংয়ে শান্ত, পেছনে রাহুল-মেন্ডিস-লাবুশানে!

- Advertisement -spot_img

বাবর আজম,বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম বড় নাম।সেই বাবর আজমকেই টেস্টে র‍্যাংকিংয়ে ছুয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

খুব একটা ভাল সময় ব্যাট হাতে যায়নি শান্তর,নিউজিল্যান্ডের বিপক্ষেই শুরুতে তাকে দলের বোঝা মনে হচ্ছিলো ওডিয়াইতে।

আর সেখান থেকেই দারুন কামব্যাক করেছেন তিন,আর সেই ফর্ম ধরে রেখেছেন তার নেতৃত্বাধীন টেস্ট ফরম্যাটেও।দারুন খেলায় দারুন সংবাদও পেয়েছেন আইসিসি থেকে।
বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থান, ২৩ নম্বরে উঠেছেন নাজমুল হোসেন শান্ত।

মিরপুর টেস্টে বাবর খেলতে না পারায় তার অবস্থানের কোনো উন্নতি হয়নি, অন্যদিকে দুই ইনিংসে ১০১ ও ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে তাকে ধরে ফেলেছেন শান্ত।বর্তমানে দুজনেই আছেন র‍্যাংকিংয়ে ২৩ নম্বরে।

ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ের উন্নতির পাশাপাশি শান্তর সামনে সুযোগ ছিল তৃতীয়বার একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডে নাম লেখানোর। কিন্তু অল্পের জন্য সেটি পারেননি তিনি।

তবে একটি কীর্তি গড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। মুশফিকুর রহিমকে পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

অধিনায়ক হিসেবে শান্তর সেঞ্চুরি সংখ্যা এখন পাঁচটি।তাছাড়া ঘরে কিংবা বাহিরে সব জায়গায় এখন বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক এই শান্তই।

শান্ত ছাড়াও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের অন্য অভিজ্ঞ ক্রিকেটারদের। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম দুই ইনিংসে ৭১ ও ২২ রান করে দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন তিনি।

আরেক সাবেক অধিনায়ক মুমিনুল হক এগিয়েছেন ১২ ধাপ। ৯১ ও ৫৬ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলে এই বাঁহাতি ব্যাটসম্যানের অবস্থান এখনও ৩৫তম।

বোলিং র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের দাপট স্পষ্ট। পাকিস্তানকে হারানোর পথে দ্বিতীয় ইনিংসে বড় ভূমিকা রাখা নাহিদ রানা এগিয়েছেন পাঁচ ধাপ। আগুন বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেয়া পেসারের অবস্থান এখনও ৬৪তম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে এখন ত্রয়োদশ স্থানে অবস্থান করছেন।

টি-টোয়েন্টির পর বর্তমানে বাংলাদেশ টেস্টেও সম্ভবত তাদের সেরা দলটিই খুজে পেয়েছে,সফলতার হার অন্তত সেকথাই সাক্ষ দেয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here