Homeফিচার"মেসি আর খেলবেনা ভাবলেই আমার কষ্ট লাগে":স্কালোনি!

“মেসি আর খেলবেনা ভাবলেই আমার কষ্ট লাগে”:স্কালোনি!

- Advertisement -spot_img

আর্জেন্টিনা জাতীয় দলের সফল কোচ লিওনেল স্কালোনি আবারও জানিয়ে দিলেন, লিওনেল মেসিকে ছাড়া ফুটবল কল্পনা করতেই তার কষ্ট হয়।

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কনমেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির ভবিষ্যৎ, আর্জেন্টিনার লক্ষ্য এবং নিজের অনুভূতির কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন এই বিশ্বকাপজয়ী কোচ।

শুক্রবার প্রকাশিত সেই সাক্ষাৎকারে স্কালোনি বলেন, বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা যেখানে শুধুমাত্র ভালো ফুটবল খেললেই সফল হওয়া যায় না।

এর সঙ্গে দরকার সঠিক পরিকল্পনা, মানসিক দৃঢ়তা এবং ভাগ্যের সামান্য সহায়তাও। তবে আর্জেন্টিনা প্রতিবারের মতো এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, “বিশ্বকাপ খুব কঠিন একটি প্রতিযোগিতা। শুধু ভালো খেললেই হয় না, আরও অনেক কিছু ঠিকঠাক হতে হয়।

আমরা সবসময় যেমন চেষ্টা করি, এবারও তেমনই সর্বোচ্চটা দিতে চাই। কারণ আর্জেন্টিনা প্রতিবার বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়েই নামে। এটা কঠিন, তবে অসম্ভব নয়।”

তবে পুরো সাক্ষাৎকারে সবচেয়ে আবেগঘন অংশ ছিল মেসিকে নিয়ে তার মন্তব্য। ২০২৬ বিশ্বকাপই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ,এমন আলোচনা এখন ফুটবল বিশ্বে জোরেশোরেই চলছে। কিন্তু এই বিষয়টি নিয়ে এখনই ভাবতে নারাজ স্কালোনি।

আর্জেন্টাইন কোচ বলেন, “তাকে খেলতে দেখা দারুণ ব্যাপার। এটা তার শেষ বিশ্বকাপ কি না, সেটা নিয়ে আমি ভাবতে চাই না।

আমি বর্তমানটা উপভোগ করতে চাই। সবাই তাকে খেলতে দেখতে চায়।”

এরপর আরও আবেগঘন কণ্ঠে তিনি যোগ করেন, “আমি চাই সে খেলতে থাকুক। কারণ যখন এমন কিংবদন্তিরা আর মাঠে থাকে না, তখন খারাপ লাগে, যেমনটা ডিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে হয়েছিল। তারা ফুটবল ইতিহাসের অংশ। মেসি আর খেলবে না, এটা ভাবতেই মন খারাপ হয়।”

উল্লেখ্য, স্কালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে ২০২২ বিশ্বকাপ, টানা দুটি কোপা আমেরিকা এবং লা ফিনালিসিমার শিরোপা।

দল পরিচালনার দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, খেলোয়াড়দের অতিরিক্ত তথ্য না দিয়ে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ নির্দেশনাই দেন তারা, যাতে ফুটবলাররা বিভ্রান্ত না হয় এবং নিজেদের সেরাটা দিতে পারে।

সব মিলে মেসিকে যে বিশ্বকাপের পরও নিজের ভাবনায় রাখছেন স্কালোনি,তা অনেকটা নিশ্চিত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here