শান্ত বাহিনীরা টেস্টে একের পর এক নতুন মাইলফলক ছুয়ে ফেলছে নিয়মিত।
এই যেমন পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেই পাকিস্তান, -ইংল্যান্ডকে টপকে শীর্ষ ৬ এ উঠেছিলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিন্সশিপে।
তবে এবার রিতীমত ভারকেই পেছনে ফেলেছে তারা।
শুধু তাই নয় ইতিহাসের প্রথমবার আইসিসির র্যাংকিংয়ে ৭ নম্বরে উঠে এসেছে টাইগাররা।
এই জয়ে শুধু ইতিহাস গড়াই নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ভারতের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ২ জয়ের সঙ্গে ১টি করে ড্র ও হার বাংলাদেশের। টাইগারদের পয়েন্ট এখন ২৮। জয়ের হার ৫৮.৩৩%!
ছয় নম্বরে নেমে যাওয়া ভারতের ৯ টেস্টে ৪ টি করে জয়-হার এবং একটি ড্র। তাদের পয়েন্ট ৫২ হলেও শতাংশ হিসেবে বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত তাদের ৪৮.১৫%।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচের ৭টিই জিতেছে তারা। পয়েন্ট ৮৪, শতাংশ হিসেবে জয় ৮৭.৫০।
দুইয়ে নিউজিল্যান্ড, তিনে দক্ষিণ আফ্রিকা এবং চারে আছে শ্রীলঙ্কা। তার পরই পাঁচ নম্বরে অবস্থানে বাংলাদেশ। পাকিস্তান এখন আট নম্বরে।
শান্তর দল যেভাবে বাজিমাত করে চলছে তাতে শীঘ্রই আরো বড় কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, সেকথা বলাই যায়।




