Homeক্রিকেটডি ভিলিয়ার্স একাই ১ ম্যাচে ২২ টি ছয়,২৩ টি চার! ৮৮ বলে...

ডি ভিলিয়ার্স একাই ১ ম্যাচে ২২ টি ছয়,২৩ টি চার! ৮৮ বলে করলেন ২৪৭!

- Advertisement -spot_img

৪০ ওভারের ম্যাচে একাই ২৪৭ রান করা! নিশ্চয়ই অবিশ্বাস্য ব্যাপার।আর সেখানে যদি থাকে ২২ টি ছয় আর ২৩ টি চারের মার,তবে যে কারো চোখ উঠবে কপালে।
তবে এমব কৃত্বিই গড়েছেন ডি-ভিলিয়ার্স।তবে তিনি এবিডি-ভিলিয়ার্স নন!

ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আলোচনায় উঠে এসেছেন ডি ভিলিয়ার্স নামের এক তরুণ ক্রিকেটার। নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগের ৪০ ওভারের ম্যাচে তিনি খেলেছেন অবিশ্বাস্য এক ইনিংস।

মাত্র ৮৮ বলে করেছেন ২৪৭ রান, যেখানে ছিল ২২টি বিশাল ছক্কা ও ২৩টি চার। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলাররা পুরোপুরি অসহায় হয়ে পড়েন।

ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে লংরিজ ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪০ ওভারে সংগ্রহ করে ৪৪৭ রান।

এত বড় সংগ্রহের চাপ সামলাতে পারেনি ওয়েলি ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে তারা মাত্র ১১২ রানেই অলআউট হয়ে যায়। ফলে লংরিজ ৩৩৫ রানের বিশাল জয় তুলে নেয়, যা ম্যাচটিকে একপেশে করে তোলে।

ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ৩৬তম ওভারে। সেই ওভারে জশুয়া ডেনরিথকে টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স।

তার এমন বিধ্বংসী ব্যাটিং দর্শকদের মুগ্ধ করে। যদিও পরের ওভারেই ক্যাচ তুলে দিয়ে ইনিংসের সমাপ্তি ঘটে ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের।

তবে এত বড় ইনিংস খেলেও আনুষ্ঠানিক রেকর্ড বইয়ে জায়গা পাচ্ছেন না ডি ভিলিয়ার্স।

কারণ এনপিসিএল স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয়। ফলে তার ২৪৭ রানের ইনিংসটি লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড হিসেবে গণ্য হবে না। তবে ভবিষ্যতে যে ডি ভিলিয়ার্স নামের আরো এক আতঙ্ক আসছে আন্তর্জাতিক ক্রিকেটে সেকথা বলাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here