সাম্প্রতিক সময়ে ফ্রাঞ্চাইজী ক্রিকেটে বেড়েছে বাংলাদেশীদের চাহিদা। বিশেষ করে একের পর এক পারফর্মার উঠে আসছে দেশের ক্রিকেটে। আবার বিসিবি থেকেও অনুমুতি মিলছে হরহামেশা। এর প্রভাব পড়েছে লঙ্কা লীগেও। আসর শুরুর আগেই দল পেয়েছেন তিন বাংলাদেশী ক্রিকেটার।
এলপিএলে জফনা কিংসে বরাবরই দেখা যায় বাংলাদেশীদের মেলা। এর আগে এই দলে খেলেছেন তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুবরা। সেখানে পারফর্ম করেও সবার নজর কেড়েছেন তারা। এবারো জাফনা দলে আছেন একাধিক বাংলাদেশী। অলরাউন্ডার সাকিব আল হাসানকে সর্বপ্রথম চুক্তিবদ্ধ করে জাফনা। সাকিবের পর তাসকিন আহমেদের সুযোগ আসে জাফনা দলের হয়ে।
এই দুই ক্রিকেটারের পর এবার দল পেলেন লিটন কুমার দাসও। সরাসরি চুক্তিতে লিটনকে নেওয়া হয়েছে এলপিএলের দল গল গ্যালান্টসে। টি২০ ক্রিকেটের অধিনায়কের দল পাওয়া নিশ্চিত করে ফ্রাঞ্চাইজীটি নিজেই। এর আগে গলের আরেক ফ্রাঞ্চাইজী গল টাইটান্সে ৩ ম্যাচ খেলেন লিটন দাস। এবার মাঠ মাতাবেন গল জায়ান্টসের হয়ে।

এলপিএলের এবারের আসরের জন্য নাম দিয়েছেন ৩০ এর অধিক বাংলাদেশী ক্রিকেটার। শান্ত, মিরাজ, হৃদয়রা আছেন এই তালিকায়। আবার হাসান মাহমুদ, শরীফুল, সাইফুদ্দিনের মত জাতীয় দলের লাইনআপে থাকা পেসাররাও আছেন এই তালিকায়। জাতীয় দলের হয়ে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদও নাম লেখিয়েছেন এই আসর খেলার জন্য।
এছাড়া পিএসএলে ডাক পাওয়া তানজিদ তামিম, পারভেজ ইমনরা আছেন তালিকায়, আছেন সাইফ হাসান, রিপন মন্ডল, ইয়াসির আলী, জাকির হাসানরাও। জাতীয় দলের বাইরে থাকা শহীদুল বা সাব্বির রহমানরাও আসর খেলতে দেখিয়েছেন নিজের আগ্রহ। আগ্রহী জাকের আলী অনিক বা তাইজুল ইসলামের মত ক্রিকেটাররাও।
চুড়ান্ত না হলেও গুঞ্জন আছে রিশাদ হোসেনের দল পাওয়ার। লিটনের দল গল গ্যালান্টসের সাথে রিশাদের কথা বলার গুঞ্জন শোনা গিয়েছে। সেখানে সিকান্দার রাজার সাথে বনিবানা না হওয়ায় বিকল্প হিসেবে বাংলার লেগী রিশাদের দিকে ঝুকতে পারে গল ফ্রাঞ্চাইজীটি। তবে এই বিষয়টি এখনও করা হয়নি চুড়ান্ত।
সব মিলিয়ে এবার লঙ্কা লীগে এর মাঝে নিশ্চিত হয়েছে একাধিক বাংলাদেশীর জায়গা। সংখ্যা বাড়তে পারে আরো বেশ কয়েক। এই সময় বাংলাদেশের নেই তেমন ব্যাস্ত সুচি, এর আগে জিম্বাবুয়ের সাথে সিরিজে পড়তে পারে দুই এক ম্যাচ। তাই এনওসির ব্যাপারেও উদার থাকতে পারে বর্তমান বোর্ড। অর্থ্যাৎ সব মিলিয়ে যদি এলপিএলের এবারের আসরে অধিক সংখ্যক বাংলাদেশী খেলোয়াড় দেখা যায়, সেটা হলেও থাকবেনা অবাক হবার কিছু।




