Homeক্রিকেট১৫ বলে ফিফটির পর এবার সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড — ১৩...

১৫ বলে ফিফটির পর এবার সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড — ১৩ ছক্কায় ইতিহাস গড়লেন বাংলাদেশি ব্যাটার হাবিবুর রহমান সোহান!

- Advertisement -spot_img

টেপ টেনিসের ভয়ঙ্কর ব্যাটার হাবিবুর রহমান সোহান।এই পরিচয়টা খুব বেশি দিন আগেরনা।তবে গড়নে ছোট সেই সোহান এখন বড় বড় রেকর্ডই নিজের নামে করে নিচ্ছে।

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটার।

সিটি ক্লাবের বিপক্ষে ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে।

প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ না দিয়ে চার-ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। মাত্র ৪৫ বলেই শতকের মাইলফলক স্পর্শ করে ভেঙে দেন দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের আগের রেকর্ড।

এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ৪৯ বলে, যা যৌথভাবে ধরে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন ও সোহান নিজেই।

এবার সেই রেকর্ড পেছনে ফেলে এককভাবে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই ডানহাতি ব্যাটার।

শতকের পরও থেমে থাকেননি সোহান। আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কা। তার ইনিংসটি শুধু ম্যাচের গতিপথই বদলে দেয়নি, বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এনে দিয়েছে।

সোহানের এই বিস্ফোরক ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৩২২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

জবাবে ব্যাট করতে নেমে সিটি ক্লাব ২৪৮ রানেই গুটিয়ে যায়। ওপেনার সাদিকুর রহমান সেঞ্চুরি করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। ফলে ৭৪ রানের দাপুটে জয় তুলে নেয় রূপগঞ্জ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি কোনো বিচ্ছিন্ন পারফরম্যান্স নয়। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন সোহান। কিছুদিন আগেই মাত্র ১৫ বলে অর্ধশতক করে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন তিনি। এখন আবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন।

বর্তমান সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং একটি বড় চাহিদা। সেই বিবেচনায় সোহানের সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় নতুন সমীকরণ তৈরি করতেই পারে।

ঘরোয়া ক্রিকেটে এমন ধারাবাহিক ও ভয়ডরহীন ব্যাটিংয়ের পর জাতীয় টি-টোয়েন্টি দলে তার সুযোগ পাওয়া এখন আর অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না কারো কাছেই,বাকি উত্তর মিলবে সময় হলেই!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here