Homeক্রিকেটআইপিএল নয়, পাকিস্তার সিরিজেই পুরো মনোযোগ ছিল — জানালেন লিটন দাস!

আইপিএল নয়, পাকিস্তার সিরিজেই পুরো মনোযোগ ছিল — জানালেন লিটন দাস!

- Advertisement -spot_img

এক সময় আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে লিটনের। ২০২৩ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে দলে সুযোগ পেয়েছিলেন।

যদিও বিভিন্ন কারণে সেই অধ্যায়টি খুব দীর্ঘ হয়নি। তারপরও আইপিএলের পরিবেশ, প্রতিযোগিতার মান এবং বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে।

তবে সেই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এবারের আসরে তিনি দর্শক হিসেবেও খুব একটা যুক্ত ছিলেন না আইপিএলের সাথে। বরং নজর দেন নিজের খেলার দিকে।

বাংলাদেশ দলের জন্য সাম্প্রতিক সময়টা ছিল বেশ ব্যস্ত। পাকিস্তান, নিউজিল্যান্ড এসেছে এই সময়, এবার অষ্ট্রেলিয়াও এসেছে টাইগারদের বিপক্ষে মাঠে নামার জন্য।

আন্তর্জাতিক সূচি, সিরিজ প্রস্তুতি এবং দলের ভেতরে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার কারণে ক্রিকেটারদের অধিকাংশ সময় মাঠ কিংবা অনুশীলন কেন্দ্রেই কেটেছে। অধিনায়ক হিসেবে লিটনের ওপরও ছিল অতিরিক্ত দায়িত্ব।

দলের কৌশল নির্ধারণ, খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় এবং নিজের ব্যাটিং নিয়ে কাজ সবকিছু মিলিয়ে তার ব্যস্ততা ছিল তুঙ্গে। আর সেটার জন্য আইপিএলে ফোকাস দেওয়া হয়নি লিটনের।

এবার সেটার কথাই এবার জানালেন লিটন। জাতীয় দলের টি২০ অধিনায়ক প্রথম আলোতে এক সাক্ষাৎকারে এমনটা বলেন লিটন দাস। সেখানে এক প্রশ্নের জবাবে দেন এমন উত্তর। উপস্থাপক উৎপল শুভ্র প্রশ্ন করেন সুর্য্যবংশীর খেলা নিয়ে। যেখানে লিটন জবাব দেন তিনি আইপিএলের কোন ম্যাচই দেখেননি। এই সময়ে নিজেদের সিরিজ বাদে বাইরে কোন ক্রিকেট ম্যাচ দেখেননি লিটন, এমনটাই জানান তিনি।

সেক্ষেত্রে ভারতীয় বিস্ময় সুর্য্যবংশী সম্পর্কে বিস্তারিত জানেননা লিটন। শুধুমাত্র তার ক্লিপ দেখেই ধারণা বিদ্যমান বাংলাদেশ অধিনায়কের।

পুরো সাক্ষাৎকারে নিজের ব্যাটিং, কিপিং, অধিনায়কত্ব সব নিয়ে বিস্তারিত কথা বলেন লিটন দাস।

তবে এর মাঝে আইপিএল ইস্যুতে লিটনের কথা কাড়ে হেডলাইন। সব মিলিয়ে ২০২৬ সালের আইপিএল যতই আলোচিত হোক না কেন, লিটন দাসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের ক্রিকেট এবং বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন।

তাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের ম্যাচ দেখার বদলে তিনি সময় দিয়েছেন অনুশীলন, প্রস্তুতি এবং জাতীয় দলের লক্ষ্যে। আর সেটার ফলও যে লিটন পেয়েছেন মাঠে, সেটাই দেখা যায় সাম্প্রতিক সিরিজে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here