Homeক্রিকেট৯ উইকেট তুলে বাংলাদেশকে ধ্বসিয়ে দিলো অষ্ট্রেলিয়া!

৯ উইকেট তুলে বাংলাদেশকে ধ্বসিয়ে দিলো অষ্ট্রেলিয়া!

- Advertisement -spot_img

অডিয়াই সিরিজে দেখায় দাপট, জয় পায় সিরিজ। শেষ ম্যাচ হারলেও ছিল লড়াকু মানসিকতা। সেই সিরিজের অনেকেই আছেন টি২০ দলে। তবে এবার ভিন্ন চিত্র বাংলাদেশ দলের। ব্যাটে বলে মনযোগের অভাব স্বাগতিকদের, বরং এলেমেলো শটেই আসলো যাচ্ছেতাই ফলাফল। আর তাতে প্রতিপক্ষকে ক্যাচিং প্রাক্টিস করিয়ে অজিদের কাজটা সহজ করে দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

সাগরিকায় শুরুর পাওয়ারপ্লতে বাংলাদেশ তোলে ৫২ রান, হারায় ২ উইকেট। ধারণা করা হচ্ছিল বড় রানের দিকে সহজেই যাবে বাংলাদেশ দল। তবে মিডল অর্ডারে সবাই যেন ছিলেন আশা যাওয়ার মিছিলে। বরং সেখানে এলেমেলো শটে আউট হয়েই ফিরেছেন অনেকে। অধিনায়ক তাওহিদ হৃদয় বোল্ড হয়ে ফিরেছেন, শেষে ফিজ ফিরেছেন লেগ বিফোরের ফাদে পড়ে। এর বাদে বাকি ৮ ব্যাটারই ফিরেছেন প্রতিপক্ষের ফিল্ডারকে ক্যাচ দিয়ে।

এর মাঝে একমাত্র শামীম হোসেন ফিরেছেন পিছনে ক্যাচ দিয়ে। বাকি সবাই যেন শিখিয়েছেন ক্যাচ। যেখানে ছিল ফিল্ডার, সেখানেই বল তুলে দেন তারা। শুরুতে তানজিদ তামিমের ড্রাইভ ছিল না নিয়ন্ত্রণে, ক্যাচ তুলে নেন ৩০ গজের ভিতর।

রানে ফেরার আভাস দেখান সাইফ হাসান, করতে থাকেন দারুণ শট। তবে রেনশোর বলে তিনিও ফেরেন এলেমেলো শটে। শুরু থেকেই ধুকছিলেন সৌম্য সরকার। একসময় ইনসাইড আউট শট খেলতে যান সৌম্য, তবে সেই শট চলে যায় ফিল্ডার বরাবর।

পাচে নেমে ইমনও সুবিধা করতে পারেননি, তার শটও হয়নি বাউন্ডারি ছাড়া। সাকলাইনের সুযোগ ছিল নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করার। তবে তিনিও ফিরেন ইমনের মতই। পিচের স্লোনেস এর সাথে বাতাস, সবকিছুই ব্যাটসম্যানকে নিচ্ছিল পরীক্ষা। তবে সেই পরীক্ষায় সম্পুর্ণ ব্যার্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা।

আর সেটারই ফায়দা তুলে অষ্ট্রেলিয়া। বিশেষ করে অজি স্পিনাররা এদিন ভেঙে দেন ব্যাটিং এর মেরুদন্ড। তাদের হাত ধরেই আসে মোট ৯ উইকেট। পার্ট টাইমার রেনশো স্বীকার করেন ২ উইকেট। অভিষিক্ত জোয়েল ডেভিসের কাছ থেকে আসে ৩ উইকেট। অভিজ্ঞ জাম্পাও স্বীকার করেন ৩ উইকেট। এছাড়া আরেক অভিষিক্ত ডানহাতি স্পিনার নিখিল চৌধুরী পান আরেক উইকেট। একমাত্র রেনশো বাদে সব স্পিনারই দেন ৬ এর কম ইকোনমিতে রান। এ যেন স্পিন দিয়ে বাংলাদেশে দাপট অজিদের।

ঘরের মাঠে অভিষিক্ত ও পার্ট টাইমারদের দিয়ে বাজিমাত অজিদের। তবে তাতে বড় দায় বাংলাদেশের ব্যাটসম্যানদেরই। যেভাবে আউট হয়েছেন, সেটা অনেকটা দৃষ্টিকটু। যার ফলও ভুগতে হয়েছে দলকে। এ থেকে আগামী ম্যাচে শিক্ষা নিতে হবে বাংলাদেশ, যদি তারা ঘুরে দাড়াতে চায় সিরিজে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here