টেষ্ট ও অডিয়াই সিরিজে হার। জিম্বাবুয়ে সিরিজটা মনমত কাটছেনা বাংলাদেশ দলের। তবে এবার টি২০ তে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানাতে নামছে বাংলাদেশ দল।
আর সেখানে শক্তিশালী দলও ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে শক্তিশালী একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ, আরো এক সিরিজ জিততে থাকবে মুখিয়ে
ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম থাকবেন নিশ্চিতভাবে। অষ্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজে ভালো করেননি সেভাবে। তবে এবারের জিম্বাবুয়ের বিপক্ষে অডিয়াইতে বাংলাদেশের সেরা ব্যাটার এই তানজিদ তামিম।
টি২০ সিরিজেও তার থেকে সেরা পারফর্মেঞ্চটাই চায় বাংলাদেশ দল।
তামিমের সাথে ওপেনার হবেন সাইফ হাসান। সর্বশেষ টি২০ সিরিজেই হেসেছিল সাইফের ব্যাট। শেষ ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন তিনি।
এই সিরিজেও তার থেকে ভালো কিছুর প্রত্যাশা দলের। সাইফের পর নাম্বার তিনে থাকবেন ভারপ্রাপ্ত অধিনায়ক তৌহিদ হৃদয়। দলের দায়িত্বের সাথে ধারাবাহিক পারফর্মেঞ্চের দায়িত্বও থাকবে এই ডানহাতি ব্যাটারের উপর।
মিডল অর্ডারে স্পিন সামলাতে আসবেন পারভেজ হোসেন ইমন। সর্বশেষ সিরিজে দারুণ ব্যাটিং করেছেন ইমন, দলকে প্রায় জিতিয়েছিলেন ম্যাচ।
ইমনের পর নাম্বার পাচে দেখা যাবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। গত সিরিজে শামীম হোসেন পাটোয়ারি থাকলেও এই সিরিজে বাদ পড়েছেন এই ব্যাটার।
আর সেখানেই মোসাদ্দেককে সুযোগ দিতে পারে দল। ব্যাটিং এর সাথে পার্ট টাইম স্পিনটাও দিবে কাজে
অডিয়াইতে ফর্মে থাকা নুরুল হাসান সোহান আসতে পারে একাদশে। দলের উইকেট কিপার হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
নাম্বার সাতে আসবেন ডানহাতি স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। স্পিনে বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র মাহেদী। তার থেকে এবার ভালো ব্যাটিংটাও চাইবে বাংলাদেশ।
প্রতিপক্ষ বিবেচনায় বাহাতি স্পিনার নাসুম আহমেদ আসতে পারেন একাদশে। সেক্ষেত্রে নাম্বার আটে খেলবেন তিনি।
বল হাতে পাওয়ারপ্লেতে বল করতে পারেন, ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বেশ কার্যকর তিনি।
নাসুমের পর একাদশে থাকবেন তিন পেসার। টি২০ তে ফিজ হবেন বাংলাদেশের সেরা বোলার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন আসতে পারেন একাদশে।
সাকলাইনের নিজেকে প্রমাণ করতে না পারা সুযোগ দিতে পারে সাইফকে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারেও নাসুমের এক ধাপ আসতে পারেন সাইফ।
অপর পেসার হিসেবে থাকবেন নাহিদ রানা। টি২০ সিরিজের শুরুটা এই গতিশীল পেসারকে দিয়েই করতে চাইবে বাংলাদেশ। সব মিলিয়ে আগামীকাল বিকাল ৪.৩০ এ মাঠে নামবে বাংলাদেশ। সেখানে এটাই হতে পারে টাইগারদের সেরা একাদশ।




