Homeক্রিকেটসাকিব আল হাসানকে নিয়ে মাঠে নামছে জাফনা কিংস।

সাকিব আল হাসানকে নিয়ে মাঠে নামছে জাফনা কিংস।

- Advertisement -spot_img

কিছুদিন আগে ছিলেন মেজর লীগ সকারে। সেখান থেকে এবার লঙ্কা প্রিমিয়ার লীগে আসা সাকিব আল হাসানের।

সাবেক চ্যাম্পিয়নদের নিয়ে রোলার কোষ্টারের মত যাচ্ছে সাকিবের জার্নি। তবে এবার জয়ের ধারায় ফিরতে সাকিবকে নিয়ে শক্তিশালী একাদশই গড়তে চায় জাফনা। সেই একাদশ মাঠে নামবে ক্যান্ডি রয়ালসের বিপক্ষে।

ওপেনার হিসেবে থাকবেন লঙ্কা ক্রিকেটের দুই নিয়মিত মুখ আভিস্কা ফার্নান্দো ও কামিল মিশরা।

নিজ দেশের বাইরেও ফ্রাঞ্চাইজী ক্রিকেটে বেশ নিয়মিত আভিস্কা। শুরুর দিকে তার বিধ্বংসী ব্যাটিং হতে পারে কার্যকর। অপরদিকে লম্বা ইনিংস খেলতে বেশ দক্ষ কামিল। এই দুইজনের থেকে ভালো কিছুর প্রত্যাশা জাফনার।

নাম্বার তিনে থাকবেন দলের আরেক তারকা ব্যাটার ভানুকা রাজাপক্ষ। এর আগে আইপিএল, পিএসএল সহ নানা লীগ খেলেছেন ভানুকা। অভিজ্ঞ এই ব্যাটারের থেকেও পারফর্মেঞ্চ চাইবে তার দল।
ভানুকার পর নাম্বার চারে আসবেন ইব্রাহিম জাদরান। দলের অবস্থা বুঝে ইব্রাহিমের অবস্থান হতে পারে পরিবর্তন। তবে অভিজ্ঞ এই আফগান ব্যাটার হবেনা দলের ব্যাটিং স্তম্ভের ভরসার নাম।

সাকিব আল হাসান আসবেন নাম্বার ছয় পজিশনে। যদিও বল হাতে মুল দায়িত্ব তার। তবুও ব্যাট হাতে ভিন্টেজ সাকিবকে দেখার প্রত্যাশা ভক্তদের।

নাম্বার সাতে আসবেন পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইজা। নাম্বার আটে আসবেন নিজেদের স্পিন বোলিং অলরাউন্ডার দিমুথ ওয়ালালাগে। বর্তমানে দলের পারফর্মারদের তালিকায় উপরের দিকে থাকবে ওয়ালালাগের নাম।

পেস আক্রমণে দিনশান মাদুশঙ্কা থাকবেন। এই মুহুর্তে শ্রীলঙ্কা দলের অন্যতম সেরা বাহাতি পেসার মাদুশঙ্কা। 

তার সাথে থাকবেন আরব আমিরাতের স্লোয়ার স্পেশালিস্ট জহুর খান। অভিজ্ঞ এই বোলারও নানা লীগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। 

মিষ্ট্রি স্পিনে বেশ কার্যকর ট্রাভিন ম্যাথু থাকতে পারেন দলে। যদি দল আগে ব্যাটিং করে, তবে চামিন্দু রিকরামাসিং আসতে পারেন, পরে তিনি বদলে যেতে পারেন সাব হিসেবে।  আসরে বেশ কিছু ভালো ইনিংস আছে তারও।

সব মিলিয়ে ২৬ জুলাই ক্যান্ডি রয়েলসের বিপক্ষে মাঠে নামছে সাকিবের জাফনা কিংস। কোয়ালিফাইয়ারের পথে এগিয়ে থাকতে ও আসরে ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের দলের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here