Homeক্রিকেটআগামীকাল সাকিব-হৃদয়কে নিয়ে মাঠে নামছে জাফনা।

আগামীকাল সাকিব-হৃদয়কে নিয়ে মাঠে নামছে জাফনা।

- Advertisement -spot_img

বিদেশী কোন ফ্রাঞ্চাইজী টিমে একইসাথে দুই বাংলাদেশী খেলছেন, এমনটা বিরল বাংলাদেশের জন্য।

আবারো দুইজনের একাদশে নিয়মিত থাকার দৃশ্য দেখা যায় আরো কালেভদ্রে। তবে এবার সেটাই দেখা গেলো লঙ্কা প্রিমিয়ার লীগে।

জাফনা কিংসের হয়ে একইসাথে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। এবার তাদের একাদশে নিয়েই মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়নরা।

একাদশের ওপেনার হিসেবে থাকবেন কামিল মিশারা ও আভিস্কা ফার্নান্দো। লঙ্কান এই দুই ওপেনার দুর্দান্ত ফর্মে আছেন এবার।

সর্বশেষ ম্যাচেও তারা গড়েন দারুণ এক জুটি। এর আগের ম্যাচেও কামিল শুরুতে এনে দেন দারুণ ক্যামিও। দুইজনই বেশ অবদান রেখে চলেছেন দলের হয়ে।

নাম্বার তিনে আসবেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। আসরে এক ম্যাচে ৯৫ রানের এক ইনিংস খেলেন জাদরান। নিজের দিনে তিনি কি করতে পারেন সেটা জানা সবারই। তার উপর আগামী ম্যাচে ভরসা করবে জাফনা দল।

নাম্বার চারে থাকবেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লীগে আসরট দুর্দান্তই কাটছে হৃদয়ের।

৩ ম্যাচ খেলে আউট হয়েছেন মাত্র ১ ম্যাচ। এই ৩ ম্যাচে ৮৭ রান করেছেন,  এভারেজটাও এই ৮৭। সেখানে ৩ ম্যাচে হৃদয়ের স্ট্রাইক রেট ১৯৩৷ মিডল অর্ডারে ব্যাট করার সাথে ফিনিশিংটাও দিতে পারেন হৃদয়, যা তাকে করেছে দলের অবিচ্ছেদ্য অংশ।

নাম্বার পাচে আসবেন লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান রাজাপক্ষ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বাড়াবে দলের ব্যাটিং সক্ষমতা।

রাজাপক্ষের  পর নাম্বার ছয়ে  আসবেন চামিন্দু রিকরামারিং। অলরাউন্ডার হলেও ব্যাট হাতেও বেশ নজর কেড়েছেন রিকরমাসিং।

আসরের বেশ কিছু ম্যাচে ফিনিশিং দিয়েছেন, বাহাতি এই ব্যাটসম্যান বড় শটে নিজের সক্ষমতাও দেখান একাধিকবার। 

নাম্বার সাতে আসবেন বাংলাদেশের সাকিব আল হাসান। বল হাতে সাকিব কার্যকর পুরো আসরেই, সর্বশেষ ম্যাচেও নিয়েছেন ৩ উইকেট।

এর বাইরে ব্যাট হাতেও জ্বলে উঠছেন সাকিব, সর্বশেষ ম্যাচেও খেলেন ছোট ক্যামিও। বাংলার নবাব তাই জাফনা দলের গুরুত্বপূর্ণ একজনই।

লোকাল অলরাউন্ডার দিমুথ ওয়ালালাগে আসবেন নাম্বার আট পজিশনে।

নিজ দেশের আসরে ভালো ফর্মেই আছেন লঙ্কান ক্রিকেটে নিয়মিত এই মুখ৷ মিষ্ট্রি স্পিনার ট্রাভিন ম্যাথু আছেন বোলিং লাইনআপে। স্পিন আক্রমণে আসবেন সাকিব, ওয়ালালাগের সাথে।

পেস আক্রমণে আসবেন লোকাল সিরাজ ও আরব আমিরাতের অভিজ্ঞ জহুর খান। এদের সাথে ইম্প্যাক্টে আসবেন বাহাতি পেসার মাদুশাঙ্কা। এই সম্ভাব্য একাদশ আগামী মাঠে নামতে যাচ্ছে ডাম্বুলা সিক্সার্সের সাথে। বাংলাদেশ সময় রাত ৮ টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here