Homeক্রিকেটএক বছর পর ফিরছে বিপিএল: হারানো মর্যাদা ফেরাতে জরুরি যেসব পদক্ষেপ!

এক বছর পর ফিরছে বিপিএল: হারানো মর্যাদা ফেরাতে জরুরি যেসব পদক্ষেপ!

- Advertisement -spot_img

আইপিএল ও বিগ ব্যাশের পর যাত্রা শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগের। এর মাঝে এক যুগের বেশি সময় পারি দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজী আসর।

তবে এই সময়ে মানের দিক থেকে তলানিতেই গিয়েছে বিপিএল। তিন নাম্বারে যাত্রা শুরু হওয়া বিপিএল থাকেনা সেরা ৮ লীগের কাতারেও। প্রতি বছর শেষে বিপিএল আয়োজনই থাকে বড় চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জ থেকে বিপিএলের সুনাম ফেরাতে এবার এক বছরের বিরতির প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

তাড়াহুড়ো করে আয়োজন করে বিপিএলকে আরো তলানিতে ঠেকাতে চাননা তারা। বিপরীতে এক বছর সময় নিয়ে সুষ্ঠ আয়োজনের পক্ষে তারা।

তবে সময় নিলেই হবেনা, কাজে লাগাতে হবে এই সময়। অন্তত বিপিএলকে আগের অবস্থানে আনতে করতে হবে কয়েক ব্যাবস্থা।

প্রথম ব্যাবস্থা থাকবে ভালো মানের ফ্রাঞ্চাইজী। প্রতি আসরেই কোন না কোন ফ্রাঞ্চাইজী নিয়ে বিতর্ক থাকে, এরপর আবারো নতুন করে বসে বিপিএলের ডাক। অথচ বাইরের লীগে এক ফ্রাঞ্চাইজিই থাকেন বছরের পর বছর। লম্বা সময়ের জন্য চুক্তি করা হয়, তাতে লাভের মুখ দেখে ফ্রাঞ্চাইজীরা।

তবে বিপিএলে এক দুই মৌসুমে লসের টাকাই গুণতে হয় তাদের। ফলে বড় বড় কোম্পানিরা যেমন আগ্রহী হয়না, বিসিবিও পায়না কোন দীর্ঘস্থায়ী সমাধান।

বিপিএলকে ঘিরে দ্বিতীয় শর্ত থাকবে হোম এন্ড এওয়ে পদ্ধতি চালু করা। এতে করে সারাদেশে বাড়বে বিপিএলের ক্রেজ, আবার অন্যদিকে বিপিএলকে ঘিরে থাকবে আলাদা উন্মাদনা।

এছাড়া সব ফ্রাঞ্চাইজী নিজ শহরে বিপিএল আয়োজন করলে তারাও দেখবে লাভের মুখ। বিপিএলকে ঘিরে তৈরি হবে ফ্যানবেজ। বিভিন্ন কন্ডিশনে খেলে উপকৃত হবেন খেলোয়াড়রাও।

বিপিএলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো একটা সময়ে বিপিএল আয়োজন করা। বিপিএলে বড় বড় তারকারা আসেননা, অনেকে আগ্রহও পাননা৷ তবে অনেকে চাইলেও আসতে পারেননা।

এমনকি বড় অংকের টাকার প্রস্তাব দিলেও তারা আসেননা। কেননা একই সময়ে থাকা নানা লীগের সুচি। চাইলেও পাওয়া যায়না ভালো খেলোয়াড়। তাই ফাকা সময়ে আয়োজন করতে হবে বিপিএল। তাতে পাওয়া যাবে মানসম্মত খেলোয়াড়।

এর বাইরে বিপিএলকে রাখতে হবে ফিক্সিং ও দুর্নীতিমুক্ত। বিপিএলের ব্রডকাষ্টিংএ দিতে হবে আলাদা নজর। পিচ ও আউটফিল্ড করতে হবে বিশ্বমানের, ফিক্সারে দিতে হবে গুরুত্ব। আর এতেই রঙ ফিরে পাবে বিপিএল।

সব মিলিয়ে যদি বিপিএলে ফিরতেই হয়, তবে সেই ফেরাটাও করতে হবে রাজকীয়। নিজেদেরকে সাজাতে হবে এমন করে, যাতে বাইরের খেলোয়াড়রা নিজ থেকেই আগ্রহী হয় বিপিএলের জন্য। আর সেটাই হবে বাঙালির স্বপ্নের বিপিএল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here