জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম।
পোস্টে তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ না করলেও, তার বক্তব্য যে সাকিবকে ঘিরেই দেওয়া সেটি নিশ্চিত।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে আসিফ আকবর জানান, একসময় দেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি তার সহানুভূতি ছিল।
তবে পরে তিনি উপলব্ধি করেছেন যে, ওই ব্যক্তি একজন ‘খুনীর প্রমাণিত দোসর’ এবং ‘ফ্যাসিস্ট’। নিজের সেই বিলম্বিত উপলব্ধির জন্য তিনি লজ্জা প্রকাশের পাশাপাশি দুঃখ ও ক্ষমাও প্রার্থনা করেন।
যদিও পোস্টে কোথাও সাকিব আল হাসানের নাম লেখা হয়নি, তবু অধিকাংশ নেটিজেনের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করা হয়েছে। বিশেষ করে সম্প্রতি শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনে সাকিবের অংশগ্রহণের বিষয়টি সামনে এনে অনেকেই পোস্টটির ব্যাখ্যা দিচ্ছেন।
আসিফের এই স্ট্যাটাস প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
কেউ তার অবস্থানকে সমর্থন করেছেন, আবার কেউ নাম উল্লেখ না করে এমন মন্তব্য করার সমালোচনাও করেছেন।
এদিকে এর একদিন আগেই, বুধবার রাতে মাগুরায় সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অগ্নিসংযোগেরও চেষ্টা চালায়।
প্রসঙ্গত ক্রিকেটের মানুষ না হলেও দেশের ক্রিকেট নিয়ে গান লিখে অনেক আগেই ক্রিকেট প্রেমিদের মন জয় করেছিলেন দেশের কিংবদন্তী এই গায়ক,তবে সর্বশেষ বিসিবির বোর্ডে ডিরেক্টর হওয়ার পর থেকেই বদলে যায় তার জনপ্রিয়তা,
সেখানে ঢাল হিসেবে ব্যবহার করা হয় সাকিবের নাম।নিয়মিত সাকিবের পক্ষে কথা বলেন আসিফ আকবর,এবং তামিম ইকবালকে নিয়ে ধারাবাহিক ভাবেই যাতা বলে যান তৎকালীন এই বিসিবি ডিরেক্টর, তার মুখ আরো বেফাস হতে থাকে তার বিসিবির পদ চলে যাওয়ার পর।যদিও এবার তামিম নয় নিজের প্রিয় সাকিবই শিকার হলেন তার তীর্যক মন্তব্যের।




