Homeক্রিকেটসুযোগ পেলেই বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করবেন ডি ভিলিয়ার্স, দিলেন দক্ষিণ আফ্রিকাকে...

সুযোগ পেলেই বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করবেন ডি ভিলিয়ার্স, দিলেন দক্ষিণ আফ্রিকাকে হারানোর টিপস!

- Advertisement -spot_img

অজিদের মাঠে টেষ্ট ফরম্যাটে তাদেরকে ডমিনেট করে হারায় বাংলাদেশ। অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয় সারাবিশ্বে তৈরি করেছে আলোচনা।

বড় বড় বিশ্লেষকরা প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলকে, তাদের নিয়ে দেখছেন সম্ভাবনা। অন্য সবার মত এই জয় উচ্ছাসিত করেছে সাবেক লিজেন্ডারি ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সকে। বাংলাদেশকে নিয়ে তিনিও নিজের ভিডিওতে করেছেন প্রশংসা।

তবে এরপরই ডি ভিলিয়ার্সের কাছ থেকে ভক্তদের আসতে থাকে একের পর এক প্রশ্ন। কেননা অষ্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো বাংলাদেশ যে এবার সিরিজ খেলবে ডি ভিলিয়ার্সের দেশ দক্ষিণ আফ্রিকাতেও।

সেখানেই প্রশ্ন করা হয় বাংলাদেশকে নিয়ে সম্ভাবনার। প্রশ্ন করা হয় এই সিরিজের প্রতিদ্বন্দ্বিতা ও বাংলাদেশের জয়ের দক্ষতা নিয়ে। আর সেখানেই একাধিক প্রশ্নের উত্তর দেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নিজ দেশের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানান ডি ভিলিয়ার্স। অন্য সব ভক্তের মত তিনিও মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে বাংলাদেশ।

যদিও এইজন্য বাংলাদেশকে প্রস্তত হতে বলেন ডি ভিলিয়ার্স। কেননা দক্ষিণ আফ্রিকার বাউন্সি ও সিমিং কন্ডিশনে চ্যালেঞ্জ থাকবে টাইগারদের জন্য।

নিজ দেশের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে ডি ভিলিয়ার্স বলেন “ আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হবে।

আমি বাংলাদেশ দলকে শুভকামনা জানাই। তবে তাদের ভালো প্রস্ততি নিয়ে আসতে হবে। দক্ষিণ আফ্রিকার বাউন্সি ও সুইং কন্ডিশনের সাথে তাদের মানিয়ে নিতে হবে”

একইসাথে প্রশ্ন থাকে ডি ভিলিয়ার্সের কাছে, সম্ভাবনাময়ী বাংলাদেশ দলের কোচ হতে চান কিনা তিনি। তবে এখনই কোচ হবার ইচ্ছা নেই আন্তজার্তিক ক্রিকেটে ২০ হাজার রান করা এই ব্যাটার। কিন্ত কোচ না হয়েও বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত থাকতে চান তিনি।

সেক্ষেত্রে পরামর্শক হিসেবে রোলটাই বেশি পছন্দ তার। সুযোগ পেলে কাজ করতে চান দেশের ব্যাটসম্যানদের সাথে।

এ নিয়ে ডি ভিলিয়ার্স বলেন “ বাংলাদেশের কোচ হওয়ার প্রসঙ্গে ধন্যবাদ। তবে এখনই এ নিয়ে ভাবছিনা। হয়ত অল্প কিছুদিনের জন্য পরামর্শক হিসেবে কাজ করা যায়। নতুবা প্রাক মৌসুমে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করা যায়”

তবে বাংলাদেশের কোচ না হলেও দক্ষিণ আফ্রিকায় ভালো করার টোটকা দেন ডি ভিলিয়ার্স। তার মতে ক্রিজে শক্ত না থেকে ফুটওয়ার্কের ব্যাবহার করলে এবং বল ভেদে পরিকল্পনা করতে পারলে সহজ হবে বোলারদের সামলানো।

নিজের অভিজ্ঞতা থেকেই এমনটাই বলেন তিনি। আগামী দিনে যদি ডি ভিলিয়ার্সের মত কেউ আসেন দেশের ক্রিকেটে, তাতে উপকৃতই হবে দেশের ব্যাটসম্যানরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here