Homeক্রিকেটকিছুদিন পরেই মাঠে গড়াচ্ছে আফগানিস্তান-বাংলাদেশ-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ!

কিছুদিন পরেই মাঠে গড়াচ্ছে আফগানিস্তান-বাংলাদেশ-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ!

- Advertisement -spot_img

এশিয়ান গেমস এরপর আফ্রিকার বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মধ্যেই সামনে আসছে বাংলাদেশ ক্রিকেট দলের আরেকটি গুরুত্বপূর্ণ মিশন।

বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অক্টোবর মাসে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই সিরিজের সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টও খেলবে বাংলাদেশ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের দ্বিপক্ষীয় লড়াই। সাদা পোশাকের ক্রিকেট শেষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে নামবে দুই দল।

এরপর তাদের সঙ্গে যোগ দেবে জিম্বাবুয়ে।

১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ।

এরপর ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়োজক আফগানিস্তান। একই দিনে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালও।

অর্থাৎ ফাইনালে জায়গা করে নিতে পারলে বাংলাদেশ এক টেস্টসহ মোট চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফলে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর ওয়ানডে ফরম্যাটেও নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ থাকছে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।

যদিও এখনো সিরিজের নির্দিষ্ট ভেন্যু ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে।

অন্যদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শারজায় আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যস্ত সময় কাটাবে আফগানিস্তান। ২৭ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দলের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৩ নভেম্বর।

সব মিলিয়ে অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের ব্যস্ত সূচিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েরও থাকছে গুরুত্বপূর্ণ লড়াই।

আর বাংলাদেশের জন্য আসন্ন সফরটি হতে যাচ্ছে ওয়ানডে ও টেস্ট

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here