ক্রিকেট ছেড়েছেন বেশ আগেই। জাতীয় দলে নেই অনেকদিন, ঘরোয়া ক্রিকেটটাও ছেড়েছেন সাম্প্রতিক সময়ে।
তবে ক্রিকেটার পরিচয় ছাপিয়ে রুবেল হোসেন আলোচনায় এলেন অন্যভাবে। এবার রুবেলের মানবিক স্বত্তা আসলো সবার সামনে। দেশবাসীর মুখপাত্র হলেন সাবেক এই পেসার। দল মত নির্বিশেষে শিশুর পাশে এবার দাড়ালেন রুবেল।

সাম্প্রতিক সময়ে পুরো দেশ থমকে গেছে একটি বিষয়ে। বন্ধুদের সাথে মজার ছলেই ঘুরতে যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার মাত্র ১৩ বছর বয়সী ছেলে অপ্রীতম।
তবে সেই আনন্দের ঘোরাটাই ডেকে আনে তার জীবনের সমাপ্তি। অপ্রীতমের শেষটাও তাই মর্মান্তিক, চিন্তার বাইরের এক পরিস্থতি।
যেখানে ঘুরতে গিয়ে অন্যের হাতে জীবন নাশ হয় এই শিশুর। মাত্র ১৩ বছরের এক শিশুর এভাবে চলে যাওয়া মানতে পারছেনা পুরো দেশবাসী। সেখানে কেদে উঠেছে রুবেল হোসেনের মনও।
সামাজিক যোগাযোগমাধ্যমে যেখানে এক আবেগঘন পোষ্টে রুবেল জানিয়েছেন নিজের মনের কথা। দেশের হয়ত হাজারো সমস্যা আছে।
তেল, গ্যাস সেইসব সমস্যা আজ হোক বা কাল সমধান হবে। কিন্ত একটা চলে যাওয়া মানুষকে পাওয়া যাবেনা কোনদিন। পাওয়া যাবেনা আগামী দিনের ভবিষ্যৎ খ্যাত শিশুর প্রাণ। আর সেই প্রাণের মায়াই লেগেছে রুবেলের মনে। এমন জীবননাশ তাই মেনে নিতে পারছেননা তিনি।
অপ্রীতমের পাশে তাই দাড়ালেন এই ডানহাতি গতিময় বোলার। রুবেলের তাই দাবি একটাই, বিচার হোক এমন কিছুর।
সব দল মতের উর্দ্ধে গিয়ে এই চলে যাওয়ার হোক সমাধান। শুধুমাত্র আশ্বাসে নয়, বাস্তবায়নের মাধ্যমে হোক এরকম কিছু বন্ধ। আগামী দিনে আর কোন অপ্রীতম কান্ড যাতে তৈরি না হয়, সেইজন্যই সরকারকে শক্ত হবার নির্দেশ এই ক্রিকেটারের।
শুধু রুবেল নয়, অপ্রীতমের ঘটনা নাড়া দিয়েছে আকবর আলীকেও। এনসিএলের প্রস্ততির মাঝেও তাই নিজের শোকটা জানান দিতে ভুলেননি অনুর্দ্ধ বিশ্বকাপজয়ী অধিনায়ক।
কুমিল্লার ঘটনায় হৃদয় ভেঙেছে আকবরের। বিচারটা তাই আবশ্যিকভাবেই চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আকবরের মতে বিচার হয়ত দেড়ি হতে পারে, কিন্ত বিচারহীনতা কখনই মেনে নেওয়া যাবেনা। এমন ঘটনায় জড়িতদের ছাড় না দেওয়ার ইঙ্গিতই আকবর দিলেন তার স্টাটাসে।
কুমিল্লা অপ্রীতম একদিন আগেও ছিলেন সবার অচেনা। তবে এমনভাবেই নিজেকে চেনালেন, সেটাই যেন হৃদয় ভাঙলো কোটি বাঙালির।
একইসাথে শঙ্কাও যেন তৈরি করে গেলো সবার মনে। রুবেল, আকবররা জানিয়েছেন তাদের মন ভাঙার গল্প।
আবার এমন ঘটনা যেন আর না হয়, সেটার জন্যও জোড় গলায় করেছেন প্রতিবাদ। রুবেল, আকবরদের কন্ঠ আজ সারা বাংলাদেশের কন্ঠ। আর কোন মায়ের বুক যাতে খালি না হয়, সেই কাজটার দায়িত্ব আজ নিতে হবে সরকারকেই।




