এশিয়ান গেমসের আগে বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। প্রস্তুতি ম্যাচের পরই ছিটকে গেলেন মোহাম্মদ সাইফুদ্দীন।
ফলে টুর্নামেন্ট শুরুর আগে দলকে এখন নতুন করে সমন্বয় করতে হচ্ছে। জাপানে উড়াল দেওয়ার আগেই এমন সংবাদ পেলো বাংলাদেশ দল। আর সেখানে তাই এই মুহুর্তে থাকা বিকল্প অপশনের মাঝ থেকে দ্রুত নিতে হবে বদলি।
জাপানে উড়াল দেওয়ার আগে অবশ্য নিজেদের মাঝে প্রস্ততি ম্যাচ খেলে এশিয়ান কাপের স্কোয়াডে থাকা সবাই। সেখানে বাইরর থেকেও যুক্ত হন অনেকে।
আর এই ম্যাচ পরেই শোনা যায় সাইফের ইঞ্জুরির কথা। এশিয়ান গেমসের স্কোয়াডে থাকলেও এই পেস বোলিং অলরাউন্ডারের খেলা হচ্ছেনা আসরটি। আর সেখানেই আলোচনায় এসেছেন প্রস্ততি ম্যাচে ঝলক দেখানো সৌম্য সরকার

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে সৌম্যের পারফরম্যান্সই বাড়িয়েছে সেই সম্ভাবনা। ৪১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংসে তিনি দেখিয়েছেন,বড় মঞ্চের আগে নিজেকে প্রস্তুত রাখার কাজটা ঠিকভাবেই করছেন।
১৪১ রানের লক্ষ্যে যখন অন্যরা ভালো করতে পারেননি, সৌম্য দুর্দান্ত আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলেছেন। একের পর এক বাউন্ডারি হাকিয়েছেন। তার ১৪০ স্ট্রাইক রেটের ইনিংসটাই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
সৌম্যকে দলে নেওয়ার পেছনে অবশ্য শুধু একটি ম্যাচের ইনিংসই বিবেচনায় থাকবে না।
তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা, ওপেনিং থেকে মিডল অর্ডারে ব্যাট করার সক্ষমতা এবং প্রয়োজন হলে কয়েক ওভার বোলিং করার সামর্থ্যও নির্বাচকদের ভাবনায় থাকতে পারে। সাম্প্রতিক সময়ে আন্তজার্তিক ক্রিকেটে আসা যাওয়ার মাঝেই আছেন সৌম্য। তবে যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে মেলে ধরেছেন দূর্দান্ত ভাবে।
যে কারণে সৌম্যকে নিয়ে আলোচনা হচ্ছে আবারো৷ জাতীয় দলে সাইফুদ্দিন সুযোগ পেয়েছিলেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে।
লেট অর্ডারে তার ব্যাটিং সামর্থ্যই তাকে এনে দিয়েছিল স্কোয়াডে ডাক। সেখানে জাপানের মাঠে সৌম্য ব্যাটিংটা করতে পারবেন নিশ্চিতভাবে।
আবার সেই কন্ডিশনে বল হাতেও হতে পারেন কার্যকর। এই মুহুর্তে বাংলাদেশ দলেরও নেই খুব বেশি পরীক্ষার সুযোগ। তাই হাতে থাকা অপশনের মাঝ থেকে সৌম্যকেই সুযোগ দিতে পারেন নির্বাচকরা।
সৌম্যকে দলে নেওয়ার পেছনে অবশ্য শুধু একটি ম্যাচের ইনিংসই বিবেচনায় থাকবে না। তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা, ওপেনিং থেকে মিডল অর্ডারে ব্যাট করার সক্ষমতা এবং প্রয়োজন হলে কয়েক ওভার বোলিং করার সামর্থ্যও নির্বাচকদের ভাবনায় থাকতে পারে।
তারপরও পরিস্থিতি যে সৌম্যের পক্ষে যাচ্ছে, সেটি বলাই যায়। একদিকে সাইফুদ্দীনের ছিটকে যাওয়া, অন্যদিকে প্রস্তুতি ম্যাচে ৪১ বলে ৬১,দুটি ঘটনাই একই সময়ে এসেছে।
ফলে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলে ফেরার দরজা যদি কারও জন্য খুলে থাকে, সেই দরজায় সবচেয়ে জোরালো কড়া নাড়ছেন সৌম্য সরকার।




