Homeফুটবলআলভারেজ-লাউতারোদের নিয়ে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

আলভারেজ-লাউতারোদের নিয়ে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

- Advertisement -spot_img

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরু আর্জেন্টিনার। আগামীকাল বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে একসঙ্গে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে।

মাঝমাঠেও থাকছে তরুণদের ওপর আস্থা। সব মিলিয়ে মেসিবিহীন আর্জেন্টিনার একাদশে থাকছে বেশ কিছু চমক, যেখানে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন ক্রিস্তিয়ান রোমেরো।

মেসির আন্তর্জাতিক ফুটবলে বিদায়পর্ব শুরু হলেও আর্জেন্টিনার জন্য বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি কেবল নিয়মরক্ষার লড়াই নয়।

বরং এটি নতুন প্রজন্মকে যাচাই করে নেওয়ার বড় সুযোগ। কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছেন, বিশ্বকাপের একটি অধ্যায় শেষ হওয়ার পর এখন তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে।

সম্ভাব্য একাদশে গোলবারের দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে ডান দিকে আগুস্তিন গিয়াইকে দেখা যেতে পারে। তাঁর সঙ্গে সেন্টারব্যাকে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। বাঁ দিকের রক্ষণ সামলাবেন মেডিনা।

মাঝমাঠে প্যালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ভ্যালেন্তিন বারকোর থাকার সম্ভাবনা রয়েছে। আর আক্রমণভাগেই সবচেয়ে বড় আকর্ষণ।

মেসির অনুপস্থিতিতে নিকো পাজকে খেলানো হতে পারে ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকায়। তাঁর সামনে থাকবেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

অর্থাৎ ম্যানচেস্টার সিটির সাবেক তারকা আলভারেজ এবং ইন্টার মিলানের অধিনায়ক লাউতারোকে একই সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে।

দুজনের খেলার ধরন আলাদা হলেও সামনে জায়গা তৈরি, প্রেসিং এবং গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এই জুটি আর্জেন্টিনাকে নতুন মাত্রা দিতে পারে।

মেসি না থাকায় স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার আক্রমণে সৃষ্টিশীলতার বড় দায়িত্ব পড়বে নিকো পাজের ওপর।

তবে ২২ বছর বয়সী এই তরুণের ওপর মেসির মতো প্রত্যাশা চাপিয়ে দিতে চাইছেন না স্কালোনি। তাঁর লক্ষ্য ধীরে ধীরে নতুন প্রজন্মকে জাতীয় দলের মূল কাঠামোর সঙ্গে মানিয়ে নেওয়া।
আলভারেজ-লাউতারো জুটি মাঠে নামলে মেসিবিহীন যুগের প্রথম ম্যাচেই নতুন আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়ে আলাদা আগ্রহ তৈরি হবে স্বাভাবিকভাবেই।

আগামীকাল সকাল ৬ টায় মাঠে গড়াবে ম্যাচটি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here