ফাইনালের পর প্রথমবারের মত মাঠে আর্জেন্টিনা দল। অক্টোবরের শুরুর দিনে বলিভিয়ার বিপক্ষে শুরু হলো আর্জেন্টিনা দলের নতুন অধ্যায়।
আর সেই অধ্যায়ে ফুল মার্ক্সই পাবে আলভিসেলেস্তারা। আক্রমণে স্কালোনির দল অপ্রতিরোধ্য, আর ডিফেন্সেও বেশ দুর্দান্ত। আর আর্জেন্টিনার সেই আগুণে পুড়লো তাদের মহাদেশীয় দল বলিভিয়া।
৪-৪-২ ফরমেশনে এদিন মাঠে নামে আর্জেন্টিনা দল। তবে পাজ ও প্রেস্তুয়ানিকে নিয়ে সেটা ছিল অনেকটাই ৪-২-৪ ফরমেশন।
উদ্দেশ্য ছিল আক্রমণ সচল রাখা, এর সাথে আক্রমণভাগে খেলোয়াড় অভারলোড। সেই কাজটার সুফল আদায় করতেও সময়ে নেয়নি আলভিসেলেস্তারা, ২০ মিনিটের আগেই আদায় করে প্রথম গোল।
মেসির অবর্তমানে একাদশে ফিরেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ফিরে এসেই শুরুর গোলটা আদায় করেন এই ইন্টার মিলান তারকা।
ডিবক্সের বাইরে এলেক্সিস ম্যাক এলিস্টারের সাথে খেলতে থাকেন ওয়ান টু ওয়ান। সেখান থেকেই এলিস্টার দুর্দান্ত এক পাস বাড়ান লাউতারোর দিকে।
যদিও পাসটা ভালো পজিশনে ছিলনা, তবে স্ট্রাইকার হিসেবে নিজের এলিটনেস প্রমাণ করেন লাউতারো। দারুণ এক এঙ্গেল তৈরি করে শট করেন, এরপর সেখান থেকেই আদায় করেন ম্যাচের প্রথম গোল।
ম্যাচের দ্বিতীয় গোলও আসে মিড ও আক্রমণভাগের যুগলবন্দিতে। এবার এসিস্ট করেন পালাসিও, গোল আদায় করেন নিকো পাজ।
রাইট সাইড থেকে দারুণ ইনসাইড রাইন নিয়ে আসেন পাজ। আর সেখানেই পাজ বরাবর দারুণ পাস মিডফিল্ডার পালাসিও এর। সেই পাস পেয়ে ভুল করেননি পাজ। গোলরক্ষক এগিয়ে এলে করেন দারুণ চিপ শট, আর তাতে লিড ডাবল আর্জেন্টিনা দলের।
দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে ফিরে এসে দ্রুত আদায় করে আরো এক গোল।
নিজের অধিনায়কত্ব এর প্রথম ম্যাচে এবার গোল করেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। রাইট উইঙ থেকে দুর্দান্ত এক ক্রস বাড়ান আগের গোল করা নিকো পাজ। সেই ক্রসেই মাথা ছুয়ে দেন রোমেরো, জাতীয় দলের হয়ে আদায় করে ষষ্ঠ গোল।
৮৭ মিনিটে বদলি নামা লোপেজ বলিভিয়ার কফিনে দেন শেষ পেরেক । ডিবক্সের ভিতর জটলা থেকে বল আদায় করেন এই স্ট্রাইকার। এরপর ডানদিকের টপ কর্নারে শট করে আদায় করেন গোল। আর সেখানেই এক হালি পুর্ণ করে আর্জেন্টিনা দল।
পুরো ম্যাচে ১৭ শট করে আর্জেন্টিনা দেখায় নিজেদের আক্রমণের দাপট। বিপরীতে দুই একবার কাউন্টারের চেষ্টা করলেও সফল হয়নি বলিভিয়া দল।
ফলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। মেসিবিহীন শুরুর ম্যাচে এই জয় আর্জেন্টাইন ভক্তদের বড় স্বস্তি ও আনন্দের কারণই হবে।




