Homeফুটবলটাকা দিয়ে ব্যালন ডি’অর কেনার চুক্তি! অজানা এক খামের রহস্য!

টাকা দিয়ে ব্যালন ডি’অর কেনার চুক্তি! অজানা এক খামের রহস্য!

- Advertisement -spot_img

ব্যালন ডি’অর মানেই ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় স্বীকৃতি। কিন্তু এই পুরস্কারের মঞ্চের আড়ালে কি চলে অন্য কোনো খেলা?

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি প্রচারণা, প্রভাব বিস্তার কিংবা নেপথ্যের তৎপরতাও যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেই রহস্যই যেন নতুন করে সামনে এনেছেন ব্যালন ডি’অরের সাবেক প্রধান পাস্কেল ফেরে।

ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাস্কেল ফেরে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্যালন ডি’অরের দায়িত্বে থাকার সময় এক মনোনীত ফুটবলারের এজেন্ট তাঁর সঙ্গে দেখা করেছিলেন। উদ্দেশ্য ছিল নিজের খেলোয়াড়ের পক্ষে সমর্থন আদায় করা।

ফেরে জানান, ওই এজেন্ট প্রথমে তাঁর খেলোয়াড়ের বিভিন্ন অর্জন ও সাফল্যের কথা তুলে ধরেন। এরপর সরাসরি জানতে চান, জুরিদের কাছে তাঁর খেলোয়াড়ের প্রার্থিতাকে ফেরে ‘বিক্রি’ করতে পারবেন কি না।

তবে এমন প্রস্তাবে রাজি হননি ফেরে। তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দেন। এরপরই ঘটে এমন এক ঘটনা, যার রহস্য আজও কাটেনি।

একপর্যায়ে একটি ফোনকল ধরতে ফেরেকে কিছুক্ষণের জন্য সেখান থেকে উঠে যেতে হয়। ফিরে এসে তিনি দেখেন, সেই এজেন্ট আর সেখানে নেই। কিন্তু টেবিলের ওপর পড়ে আছে একটি খাম।

খামটি খুলে দেখার পরিবর্তে ফেরে সেটি তুলে নিয়ে রিসেপশনে জমা দিয়ে দেন। ভেতরে কী ছিল, সে সম্পর্কে তিনি নিজেও কোনোদিন জানতে পারেননি।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, পরবর্তীতে ওই এজেন্টের সঙ্গে ফেরের একাধিকবার দেখা হলেও খামটি নিয়ে আর কোনো আলোচনা হয়নি। এমনকি এজেন্টও কখনো বলেননি, খামের ভেতরে আসলে কী ছিল।

তাহলে কি সেখানে ছিল টাকা? নাকি কোনো ধরনের প্রস্তাব বা নথি? নাকি পুরো ঘটনাটিই ছিল নিছক কাকতালীয়?

আজও এর কোনো নিশ্চিত উত্তর নেই। রহস্য আরও বাড়িয়েছে আরেকটি তথ্য। বিভিন্ন প্রতিবেদনের ইঙ্গিত অনুযায়ী, ওই ফুটবলার ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের এবং শেষ পর্যন্ত তিনি কখনো ব্যালন ডি’অর জিততে পারেননি।

ফেরের এই বিস্ফোরক স্মৃতি তাই নতুন প্রশ্ন তুলেছে ব্যালন ডি’অর ঘিরে প্রচারণার অদৃশ্য জগত নিয়ে। পুরস্কার জেতার লড়াই কি শুধু মাঠেই সীমাবদ্ধ? নাকি ভোটের আগেই শুরু হয় অন্য এক প্রতিযোগিতা?

আর সেই প্রতিযোগিতার সবচেয়ে বড় রহস্য হয়ে আজও রয়ে গেছে একটি খাম,যার ভেতরে কী ছিল, তা হয়তো কোনোদিনই জানা যাবে না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here