Homeক্রিকেটআগামীকাল গেইল-ব্রাভোদের বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আগামীকাল গেইল-ব্রাভোদের বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

- Advertisement -spot_img

ব্যাট হাতে ৩৫ বলে ঝড়ো ৭৩ করেন মাহমুদউল্লাহ রিয়াদ, ওপেনিংএ নেমে ৪১ করেন ইমরুল কায়েস, ২৭ আসে ফজলে মাহমুদের ব্যাট থেকে।

এই ৩ ক্রিকেটার সর্বশেষ ম্যাচে ১৪ অভারে ১৪১ করলেও ২০ অভারে ২০৪ রানের লক্ষ্য পুরণ করতে পারেনি বাংলাদেশ। উলটো ৩৭ রানে রড় ব্যাবধানেই হারতে হয় বাংলাদেশকে।

কেননা মিডল অর্ডার অষ্ট্রেলিয়ার সাথে হয় সম্পুর্ণ ব্যার্থ। এর আগের ম্যাচেও মিডল অর্ডারের কলাপ্সে কাঙ্ক্ষিত টোটাল আদায় করতে পারেনা বাংলাদেশ দল।

উইন্ডিজের সাথে তাই আবশ্যিকভাবে এই জায়গায় পরিবর্তন নিয়ে মাঠে নামতে চাইবে বাংলাদেশ দল

আগামীকাল লিজেন্ডস লীগের নিজেদের মাঠের তৃতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

আসরের শুরুর ম্যাচে দুই দলের কপালেই জোটে হার। তবে এরপর বাংলাদেশ অষ্ট্রেলিয়ার সাথে হারলেও ইংল্যান্ডকে ৭ উইকেটে হারায় উইন্ডিজ।

তাদের দলে আছেন গেইল,ব্রাভো, সিমন্স, ওয়াল্টন,, ব্রাথোয়েট সহ বড় বড় সব নাম। তাই উইন্ডিজের সাথে লড়াইয়ে ফেভারিটের পাল্লাটা ভারী ক্যারিবিয়ানদের দিকে।

তবে সঠিক একাদশ দিলে জয় আনা সম্ভব বাংলাদেশের। একাদশের ওপেনার হবেন ইমরুল কায়েস। আগের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেন ৩৯ বছর বয়সী এই সাবেক ওপেনার, খেলেন ৪১ রানের ইনিংস।

তার সাথে ওপেনিং পজিশনে আসবেন জাতীয় দলের সাবেক ওপেনার রনি তালুকদার। প্রথম ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রনি, চাইবেন উইন্ডিজের সাথেও মেলে ধরতে।

নাম্বার তিনে আসবেন ফজলে রাব্বি। গত দুই ম্যাচেই ব্যাট হাতে শুরু পান রাব্বি, বেশ ভালো স্ট্রাইক রেটেই করেন ব্যাট৷ তবে আগামী ম্যাচে ইনিংস বড় করার দায়িত্ব থাকবে তার।

উইকেটরক্ষক ব্যাটসম্যান জহিরুল ইসলাম অমি আসবেন নাম্বার চারে। ব্যাট হাতে নিজের সেরা সময়টাই ফিরিয়ে আনতে চাইবেন ৩৯ বছরের অমি।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আসবেন নাম্বার পাচে। আগের দিন ৩৫ বলে ৭৩ রান করে নিজের সামর্থ্যের জানান দেন রিয়াদ, উইন্ডিজের বিপক্ষেও চাইবেন নিজেকে মেলে ধরতে।

রিয়াদের পর নাম্বার ছয়ে একাদশে আসবে বদল। ব্যাটে বলে দুই ম্যাচে ব্যার্থ হওয়া নাসির বাদ পড়বেন দল থেকে, তার জায়গায় দলে আসবেন আরেক অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরি।

নাম্বার সাতে আসবেন পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান।।আটে খেলবেন প্রথম ম্যাচে ঝড় তোলা আবু জায়েদ রাহি।

দুই স্পিনার এনামুল হক জুনিয়ার ও আরাফাত সানি খেলবেন পরের দুই পজিশনে।।আর পেসার রুবেল হোসেন আসবেন সবার শেষে। সব মিলিয়ে দেখা যাক, এই একাদশ হারাতে পারে কিনা উইন্ডিজ দলকে আগামীকালের লড়াইয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here