Homeক্রিকেটত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বিসিবির নেই নাহিদ রানা!

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বিসিবির নেই নাহিদ রানা!

- Advertisement -spot_img

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেষ্ট। এরপর সেখান থেকে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ। দীর্ঘ ৭ বছর পর অডিয়াই ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা।

৪ বছর পর নামবে কোন ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হতে। যে কারণে মুখিয়ে দেশের ক্রিকেট ভক্তরা। আর এবার ঘোষণা হলো দলও।

অধিনায়ক হিসেবে নয়া এসাইনমেন্ট লিটন কুমার দাসের। যদিও অধিনায়ক হিসেবে টি২০ ফরম্যাটে ভালো সময় কাটছেনা লিটনের। তবে এবার নতুন ফরম্যাটে নতুন করে দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা করতে হবে তাকে।

লিটনের দলে ওপেনার হিসেবে আছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। সর্বশেষ এ দলের সিরিজে রানে ফেরার ইঙ্গিত সাইফের।

অপরদিকে তানজিদ জাতীয় দলে বাংলাদেশের সেরা ওপেনার৷ এই মুহুর্তে তাই মুল ওপেনার হিসেবে এই দুইজনই আছেন দলের সাথে

ব্যাকাপ ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। পরিস্থিতি বিবেচনায় তাকে শুরুর একাদশে দেখলে অবাক হবার থাকবেনা।

সাবেক অডিয়াই কাপ্তান ও এই ফরম্যাটে ধারাবাহিক নাজমুল হোসেন শান্ত আছেন অডিয়াই স্কোয়াডে।

মিডল অর্ডারে ব্যাটিং ইউনিটে আছেন তাওহিদ হৃদয়। অধিনায়ক লিটন দাসের সাথে মিডল অর্ডারে খেলবেন তিনি। মিডল অর্ডারে ব্যাকাপ অপশন হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন ৩ জন। অধিনায়কত্ব গেলেও সুযোগ হারাননি মেহেদী হাসান মিরাজ।

অপরদিকে ফিনিশার ও এক্সট্রা বোলিং আক্রমণের জন্য দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এদের সাথে লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন আছেন দলে। বোলিং এর সাথে শেষদিকে তিনিও হাকাতে পারেন বড় ছক্কা। প্রথমবারের মত জাতীয় দলের অডিয়াই ফরম্যাটে এসেছেন আলিস আল ইসলাম।

পেস বোলিং আক্রমণে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। এশিয়ান গেমস না খেললেও আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজে আছেন তাসকিন।

অপরদিকে নিয়মিত ডানহাতি পেসার হিসেবে তাসকিনের সঙ্গী হাসান মাহমুদ। ফিজ আছেন অডিয়াই দলে, তার সঙ্গে আছেন আরেক বাহাতি পেসার শরীফুল ইসলাম। সব মিলিয়ে এই বিভাগেও আছে ভারসাম্য।

সব মিলিয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য রেখে দল সাজিয়েছে বাংলাদেশ। তবে নাহিদ রানার অনুপস্থিতি পেস বিভাগকে কছুটা দুর্বল করতে পারে।

দীর্ঘদিন পর ত্রিদেশীয় সিরিজে খেলতে নামার আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়েরও সুযোগ পাচ্ছে টাইগাররা। বিশেষ করে ব্যাটিংয়ে ধারাবাহিকতা এবং বোলিংয়ে চাপ ধরে রাখার সক্ষমতা হবে বড় পরীক্ষা।

নতুন দায়িত্বে লিটন দাসের নেতৃত্বও থাকবে আলোচনায়। সব মিলিয়ে আসন্ন সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হয়, এখন সেটিই দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here