Homeফুটবলখেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনি ,বাতিল হয়ে গেলো গোল!

খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনি ,বাতিল হয়ে গেলো গোল!

- Advertisement -spot_img

বদলি হিসেবে মাঠে নেমে গোলের দেখা পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু সেই গোল উদ্‌যাপনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ব্রাজিলিয়ান তারকার।

ভিএআরের হস্তক্ষেপে গোল বাতিল হওয়ার পাশাপাশি সরাসরি লাল কার্ডও দেখতে হয়েছে তাঁকে। ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয় পেলেও ভিনির কাণ্ডে এখন দুশ্চিন্তা বাড়ছে দলটির। বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে তাঁকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ম্যাচের ৫২ মিনিটে মাঠে নামেন ভিনিসিয়ুস। বদলি হিসেবে নেমেই আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এর কিছুক্ষণ পর ইয়ান দিওমান্দের গোলে এগিয়ে যায় রিয়াল। ৭১ মিনিটে জুড বেলিংহামের পাস কাজে লাগিয়ে বল জালে পাঠান ভিনিসিয়ুস। সতীর্থদের সঙ্গে গোল উদ্‌যাপনও শুরু করে দিয়েছিলেন তিনি।

কিন্তু গোলের মুহূর্তটি শেষ পর্যন্ত তাঁর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ভিএআরে দেখা যায়, আক্রমণ তৈরির সময় ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেছিলেন ভিনিসিয়ুস।

বিষয়টি নজরে আসার পর গোল বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা। পাশাপাশি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন রিয়ালের এই তারকাকে।

অর্থাৎ গোলের আশা জাগিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়েই। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আচরণের জন্য দল ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন ভিনিসিয়ুস।

তিনি লেখেন, ‘আনন্দ চলতেই থাকে… আমার দল ও সমর্থকদের কাছে দুঃখিত।’

তবে ঘটনার পর প্রতিপক্ষের চ্যালেঞ্জের কিছু ভিডিও শেয়ার করে নিজের অবস্থানও তুলে ধরেছেন এই ফরোয়ার্ড। বারবার কার্ড দেখানোর বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলাবিধি অনুযায়ী, চুল টেনে ধরার মতো আচরণ সহিংস অসদাচরণ হিসেবে বিবেচিত হলে এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়ুস।

চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট শৃঙ্খলা কমিটি। ফলে আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে তাঁর খেলা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল।

ব্যবধান কমানোর গুরুত্বপূর্ণ সুযোগ অপেক্ষা করছে এল ক্লাসিকোতে। এমন ম্যাচে ভিনিসিয়ুসকে হারালে আক্রমণভাগে বড় ধাক্কা খেতে পারে মাদ্রিদের ক্লাবটি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here