Homeক্রিকেটআইসিসি র‍্যাংকিংয়ে কে.এল রাহুলকে ছুয়ে ফেলেছেন লিটন কুমার দাস।৭ ধাপ এগিয়েছেন হাসান।

আইসিসি র‍্যাংকিংয়ে কে.এল রাহুলকে ছুয়ে ফেলেছেন লিটন কুমার দাস।৭ ধাপ এগিয়েছেন হাসান।

- Advertisement -spot_img

আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সুখবর নিয়ে এসেছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ।

ব্যাট হাতে রান করে লিটন দাস যেমন নিজের অবস্থানের উন্নতি ঘটিয়েছেন, তেমনি বল হাতে হ্যাটট্রিকসহ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন হাসান মাহমুদ।

দুই ক্রিকেটারের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি তালিকায় পরিবর্তন এসেছে আরও কয়েকজন দেশি ও বিদেশি ক্রিকেটারের অবস্থানে।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই কার্যকর ভূমিকা রেখেছেন লিটন। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৫৩ রান, পরের ইনিংসে করেন ১০২।

ধারাবাহিক এই পারফরম্যান্সের সুবাদে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৯তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার।

তাঁর রেটিং পয়েন্ট ৬১০। এই অবস্থানে ভারতের কে এল রাহুলের সঙ্গে সমান জায়গায় রয়েছেন লিটন।

অন্যদিকে এক ধাপ করে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ১০ ধাপ উন্নতি করে ৯২তম স্থানে উঠেছেন তানজিদ তামিম।

বোলিংয়ে আলোচনার কেন্দ্রে হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট শিকার করেন তিনি।

ম্যাচে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করার কীর্তিও গড়েছেন এই ডানহাতি পেসার। এমন পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন হাসান।

মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে ২২তম এবং এবাদত হোসেন ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে রয়েছেন। তবে তাইজুল ইসলাম তিন ধাপ পিছিয়ে নেমেছেন ১৮তম স্থানে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ। ১৯০ ও ৮২ রানের ইনিংস খেলে ১৪৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৯তম স্থানে উঠেছেন তিনি। মারনাস লাবুশেন ও এইডেন মার্করাম এগিয়েছেন চার ধাপ করে। বোলারদের তালিকায় ডারবানে ছয় উইকেট নিয়ে সপ্তম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টিতেও ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে ভারতের শ্রেয়াস আইয়ারের। ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। সব মিলিয়ে সাম্প্রতিক ম্যাচগুলোর পারফরম্যান্সে আইসিসির র‍্যাঙ্কিংয়ে একাধিক পরিবর্তন এলেও বাংলাদেশের সমর্থকদের নজর কেড়েছে লিটন ও হাসানের অগ্রগতি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here