জাতীয় দল থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগে। এমএলএসে নিয়মিত খেলছেন, তবে মেসি যেন সেখানের অঘোষিত রাজাই।
শেষবেলায় এসে ফুটবলে রাজত্বও যেমন করছেন, আবার উপভোগও করার উপলক্ষ্যও রাখছেন বেশ। এবার মেসি কিনতে যাচ্ছেন নিজের ব্যাক্তিগত এক ইয়টও।
মেসির ইয়াট তৈরির খবরটি প্রকাশ করে আরবভিত্তিক গণমাধ্যম গাল্ফ নিউজ। তাদের তথ্য অনুসারে, পরিবার ও অতিথিদের নিয়ে সমুদ্রে সময় কাটানোর জন্য নতুন এক বিলাসবহুল ইয়ট কিনছেন লিওনেল মেসি।
৮৮ ফুট দীর্ঘ এই ইয়টটি তৈরি হচ্ছে আরবের বিখ্যাত দেশ সংযুক্ত আরব আমিরাতে। তবে আরবে তৈরি হলেও এই ইয়টটি তৈরি হবে মুলত পোলিশ প্রতিষ্ঠান সানরিফের হাত ধরে।
যদিও বর্তমানে পুরোপুরি কাজ শেষ হয়নি এই ইয়টের। গাল্ফের নিউজ অনুসারেই আরব আমিরাতে আল্টিমা ৮৮ মডেলের আদলে নির্মানাধীন আছে এই ইয়ট বা জাহাজটি।
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে অবস্থিত প্রতিষ্ঠানটির অত্যাধুনিক শিপইয়ার্ডে চলছে এর নির্মাণকাজ। যদি এর কাজ কাজ শেষ হয়, তবে এটি স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে থাকা মেসির ব্যক্তিগত ইয়টের সাথে হবে যুক্ত।
মেসির নতুন এই ইয়টে সুযোগ সুবিধার নেই কমতি। শুধু সমুদ্রে ঘোরাঘুরির জন্য নয়, বরং পরিবারের সঙ্গে অবকাশযাপনের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে।
এতে থাকছে অতিথিদের জন্য চারটি কেবিন এবং একটি মাস্টার স্যুট। অর্থাৎ, পরিবারের সদস্য ও অতিথিদের জন্য থাকবে আলাদা থাকার ব্যবস্থা। পাশাপাশি রয়েছে প্রশস্ত লাউঞ্জ, খোলামেলা বসার জায়গা এবং সমুদ্রের কাছাকাছি সময় কাটানোর বিশেষ ব্যবস্থা।
তবে এর অন্যতম আকর্ষণের নাম ওশান লাউঞ্জ। এর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে সমুদ্রের পানির কাছাকাছি বসে সময় কাটানো যায়।
এ ছাড়া থাকছে বড় ফ্লাইব্রিজ, যেখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে। ইয়টে বসেই জলের নানা কর্মকান্ডে অংশও নিতে পারবেন মেসির পরিবার। সব মিলিয়ে এটি হতে পারে বিনোদনের এক বড় উৎস।
ইয়টটির শক্তির দিকটিও বেশ আকর্ষণীয়। এতে ব্যবহার করা হবে দুটি ইঞ্জিন, যার প্রতিটির ক্ষমতা ১ হাজার হর্সপাওয়ার।
সব মিলিয়ে ইঞ্জিনের মোট ক্ষমতা ২ হাজার হর্সপাওয়ার। অর্থ্যাৎ সুযোগ সুবিধা যেমন আছে শীর্ষ পর্যায়ের, আবার ইঞ্জিনেও পুর্ণতা রয়েছে এই বিশাল ইয়টটিতে।
নতুন ইয়ট নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন মেসি। তিনি জানিয়েছেন, সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সমুদ্রে সময় কাটাতে ভালোবাসেন।
সানরিফ ইয়টসের নকশা ও সুযোগ-সুবিধাও তাঁর পছন্দের সঙ্গে মানানসই। তাই পরিবারের সঙ্গে নতুন ইয়টটি উপভোগ করার অপেক্ষায় রয়েছেন তিনি।
অপরদিকে মেসিকে পেয়ে গর্ববোধ করছেন সানরিফের সিইও ফ্রান্সিস লাপ। মেসির পছন্দের প্রশংসা করে তাকে স্বাগতম জানান এই সানরিফ পরিবারে।
সব মিলিয়ে নিজের বিশালবহুল রুচির আরেক পরিচয় দিলেন লিওনেল মেসি। অবশ্য মাঠে যিনি সবার রাজা, মাঠের বাইরেও সে থাকবে রাজকীয় এমনটাই তো স্বাভাবিক ফুটবল ভক্তদের কাছে।




