ফুটবল বিশ্বে ব্রাজিল মানেই আলাদা উন্মাদনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির খেলা দেখতে মুখিয়ে থাকেন কোটি কোটি সমর্থক।
ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহাদের মতো তারকাদের নিয়ে ব্রাজিল এখন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নিজেদের প্রস্তুত করছে।
ফুটবলে বিশ্বে ব্রাজিলের সেই আকাশছোয়া সমর্থনের ছাপ আছে স্বয়ং বাংলাদেশেই। এবার সেই ব্রাজিলের বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছে এই বাংলাদেশ।
এর আগেও বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ আয়োজন নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। কিন্তু আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি সেই সম্ভাবনা।
বিশেষ করে এই অক্টোবর এশিয়া ও ভারত সফর করে ব্রাজিল দল। আর সেই সময় তাদের প্রতিনিধি দল এসেছিল বাংলাদেশ সফরেও।
একাধিকবার বাংলাদেশ সফর করে বাংলাদেশের পরিবেশে সন্তষ্টি হবার খবরও আসে তাদের। তখন বাংলাদেশের সাথে ব্রাজিলের খেলার গুঞ্জনও শোনা গিয়েছিল।
তবে শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি দুই দলের ম্যাচ। একই সময়ে আশিয়ান গেমসের আসরের জন্য মাঠে নামে ব্রাজিল দল।
শোনা গিয়েছিল ব্রাজিল চাইলেই আপাতত খেলার ব্যাপারে না করেছিল বাংলাদেশ দল, ফোকাস দেয় আশিয়ান গেমসেই।
সেই ব্রাজিলের সাথে খেলার ব্যাপারে নিজেরাই এবার ইতিবাচক মন্তব্য করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।
এবার বিষয়টি নিয়ে আশার কথা শুনিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের মাঠ পছন্দ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের।
ভেন্যু সংস্কার এবং প্রয়োজনীয় উন্নয়ন সম্পন্ন হলে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ ও ব্রাজিলের ম্যাচ আয়োজন সম্ভব হতে পারে বলেও জানানো হয়েছে তাবিথের পক্ষ থেকে।
যদিও সম্ভাব্য সময়সীমার কথা বলা হলেও ম্যাচের নির্দিষ্ট তারিখ, ব্রাজিলের চূড়ান্ত সম্মতি কিংবা আনুষ্ঠানিক সূচি এখনো নিশ্চিত হওয়া বাকি।
এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের উপযোগী করে তোলা। তবে বর্তমানে তাবিথের কথাকে সম্ভাবনার খোলা দরজা হিসেবেই দেখছে সমর্থকরা।
ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ এখনো নিশ্চিত নয়। তবে বাফুফে সভাপতির বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা।
সবকিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশের মাঠে দেখা যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এখন অপেক্ষা জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হওয়ার, আর সেই সঙ্গে অপেক্ষা একটি আনুষ্ঠানিক ঘোষণার।
শেষ পর্যন্ত এই ম্যাচ হলে ঐতিহাসিক মুহুর্তেরই স্বাক্ষী হবে বাংলাদেশের ফুটবল। ঘরের মাঠে ব্রাজিলের সাথে ম্যাচ নিজের ফুটবল ইতিহাসেই হয়ে থাকবে সেরা মুহুর্ত হিসেবে।




