Homeফুটবলফর্মে ফিরলেন ভিনি, জাপানের বিপক্ষে জোড়া গোল!

ফর্মে ফিরলেন ভিনি, জাপানের বিপক্ষে জোড়া গোল!

- Advertisement -spot_img

৩২ মিনিটে ডানপায়ে বল, সেখান থেকে ট্রিভেলা পাস। একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে সেটা চলে যায় এস্তেভাও উইলিয়ানের পায়ে।

ওয়ান ভি ওয়ান সিচুয়েশনে হাতে অনেক সময় সে সুযোগ কাজে লাগাতে ব্যার্থ ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার।

এই মুহুর্তেই যেন ভিনি ফিরে গেলেন বিশ্বকাপে, এন্ড্রিককে দেওয়া সেই পাসেও ছিল একই পরিণতি।

অনেকে বলেন সেই সময়ের পরই ভিনি হারিয়ে গেছেন, নরওয়ে ম্যাচের ঐ মুহুর্তের পর আর আসল ভিনিকে দেখা যায়নি।

তবে ভিনি ফিরলেন ঐরকম এক মুহুর্তের পুনারাবৃত্তি করেই। সতীর্থের মিসের পর বল পান ভিনিসিয়াস, এবার নিজেই ডিবক্সের বাইরে থেকে করেন দুরপাল্লার শট। জোড়ালো সেই শটের জবাব ছিল না এস্টন ভিলার জিওন সুজুকির কাছে।

সিঙ্গাপুরের মাঠে ব্রাজিলের প্রথম গোল, ভিনির ফেরার ইঙ্গিত।

সেই ফেরাটা পরিপুর্ণ হতোনা, যদি হেরে কালো মুখ নিয়ে শেষ করতে হতো ভিনিকে। দলের অন্যরা যেখানে ব্যার্থ, আরো একবার ভিনিসিয়াস মেলে ধরলেন নিজেকে।

প্রথমার্থের ৩৩ মিনিটের পর দ্বিতীয়ার্থের ৩০ মিনিট, ভিনিসিয়াসের গোল আসলো একই ঢঙে। আবারো ডিবক্সের বাইরে থেকে ভিনির শট, আবারো এক গোল।

আগের শটে ব্যাবহার করেছেন শক্তি, এবার ব্যাবহার করলেন নিজের এঙ্গেল। এই দুইয়ের কম্বিনেশনে ব্রাজিলের সমতা, ম্যাচে ফিরলো দল।

জাপানের বিপক্ষে এশিয়ার মাঠে লড়াইটা সহজ ছিলনা। অনভিজ্ঞ দল সাথে এস্তেভাও, রাফিনহাদের ছন্দ না পাওয়ায় কাজটা কঠিন থাকে ব্রাজিলের জন্য।

এর সাথে শুরুতেই দুই গোল হজম করে নেয় ব্রাজিল দল, একটা সময় মনে হচ্ছিল ভয়াবহ দুস্বপ্ন অপেক্ষা করছে ব্রাজিলের। সেখান থেকে ব্রাজিল ম্যাচে ফিরেছিল এই ভিনির কল্যাণেই।

৯০ মিনিটে ভিনির জোড়া, সাথে এক চাঞ্চ ক্রিয়েট। ক্রস, লং বল, ডুয়েলস উইন সবই ছিল যে ম্যাচে। এ যেন জাপানের বিপক্ষে ফিরে এসেছেন পুরাতন ভিনিসিয়াস।

কার্লো হয়ত জানেন ভিনিকে ফেরানোর মন্ত্র। জানেন বলেই রিয়াল মাদ্রিদের মেইনম্যান বানান ভিনিকে, ব্রাজিলেও ভরসা করেন এই উইঙ্গারকে।

আর সেই ভরসার প্রতীক হলেন ভিনিসিয়াস, করলেন জোড়া গোল। আগামী দিনের এই ভিনিকে দেখতে চাইবে তার ভক্তরা। আর এই অনভিজ্ঞ ব্রাজিল টিমেও দরকার এই ভিনিসিয়াসকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here