Homeফুটবলজাপান-ব্রাজিল ম্যাচ লাল কার্ডের বন্যা!

জাপান-ব্রাজিল ম্যাচ লাল কার্ডের বন্যা!

- Advertisement -spot_img

গত বছর ঘরের মাঠে ব্রাজিলের দ্বিতীয় সারির একাদশের বিপক্ষে জয় পায় জাপান দল।

তবে বিশ্বকাপে এসে সেই ব্রাজিলের কাছে পাত্তা পায়নি এশিয়ান দেশটি। বরং সেদিন ডিফেন্সে দেয়াল তৈরি করলেও হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। সেই বদলা নিতেই এবার যেন নিজ মহাদেশের মাঠে তারা হারায় ব্রাজিলকে, সেখানে সাহায্য নেয় রেফারির। অন্তত ম্যাচের একের পর এক সিদ্ধান্ত যেভাবে জাপানের পক্ষে গেছে, তাতে এমন বলাটা অতিরঞ্জিত হবেনা।

এদিন ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে একের পর এক ফাউল করতে থাকে জাপান দল।

এমনকি জাপানের প্রথম গোলেও তাদের বিপক্ষে ফাউলের অভিযোগ তোলে ব্রাজিলের খেলোয়াড়রা। তবে তাতে সারা মেলেনি রেফারির পক্ষ থেকে।

মাঝমাঠে ব্রুনো গিমারেজকে ধাক্কা দিয়ে ফেলে দেন জাপানের খেলোয়াড়রা। নিশ্চিত ফাউল ভেবে ফ্রিকিকের প্রস্ততিও নেন ব্রুনো গিমারেজ, তবে সেখানেও বাজেনি রেফারির বাশি। অনেকটা অবাক হয়েই রেফারির দিকে তাকিয়ে থাকেন গিমারেজ, প্রতিবাদ করলেও মেলেনি সমাধান।

তবে সবচেয়ে বড় বিতর্কিত সিদ্ধান্ত আসে প্রথমার্থের শেষদিকে।।ভিনিসিয়াসের পাস থেকে বল পান রাফিনহা, সেখানে ডিবক্সের ভিতর অনেকটা গোলরক্ষকে একা পান তিনি। বার্সার হয়ে ফিনিশিংএ যেভাবে ঝলক দেখাচ্ছিলেন রাফা, তাতে মনে হচ্ছিল নিশ্চিত গোল। আর সেখানে এই ব্রাজিলিয়ানকে ফাউল করেন জাপানিজ ডিফেন্ডার। কিন্ত এবারো কোন ডাক আসেনি সিঙ্গাপুরের রেফারির পক্ষ থেকে। বরং ব্রাজিলের কোন কথাকেই পাত্তা দেননি তারা।

শেষ পর্যন্ত বিতর্ক অব্যাহত থাকে রেফারির সিদ্ধান্ত নিয়ে। যার চুড়ান্ত রুপ পায় ম্যাচের ৯১ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে সাকামতো গোল আদায় করেন জাপানের হয়ে। তবে সেখানেও অভিযোগ ছিল ব্রাজিলের, বিশেষ করে সেই গোলের সুচনা হয় ব্রুনো গিমারেজকে ফাউল করে। বিশ্বকাপে এমন অনেক ক্ষেত্রে গোল বাতিল হলেও জাপানের ক্ষেত্রে হয়নি এমন কিছু। বরং প্রতিবাদ করতে আসলে লাল কার্ড দেওয়া হয় রাফিনহাকে। সেখানেই প্রতিবাদ করে মাঠ ত্যাগ করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি

এর বাইরেও অনেক সিদ্ধান্ত যায় জাপানের পক্ষে। এমনকি মাঠে ভিনিসিয়াস, লুইজদের অনেক ফাউল করা হলেও সেটাতে বাজেনি রেফারির বাশি। একটা সময় মনে হচ্ছিল এটা মেনে নিয়েই খেলছে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত এতই বিতর্কিত হয়, সেটা প্রতিবাদ করতে একত্রিত হয় ব্রাজিল দল। তবে সিঙ্গাপুরের রেফারি যেন জাপানের দিকেই পড়েছিলেন হেলে। আর সেই সুযোগ কাজে লাগিয়েই তারা আদায় করে জাপান।

ব্রাজিলের জয় পরাজয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে। তবে মাঠের রেফারির ভুমিকা যে প্রশ্নবিদ্ধ আকারে থাকবে, তাতে নেই সন্দেহ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here