Homeফুটবল“ আমি অবশ্যই জাতীয় দলে থাকা ডিজার্ভ করি” নিজের বাদ পড়া নিয়ে...

“ আমি অবশ্যই জাতীয় দলে থাকা ডিজার্ভ করি” নিজের বাদ পড়া নিয়ে জিকো।

- Advertisement -spot_img

একটা সময় ছিলেন জাতীয় দলের গোলবারের অতন্দ্র প্রহরী। পোস্টের নিচে তাঁর উপস্থিতি মানেই ছিল বাড়তি ভরসা।

প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বহুবার।

সাফের ছিলেন সেরা গোলরক্ষক, অষ্ট্রেলিয়া সহ বড় বড় দলের বিপক্ষেও নজর কেড়েছেন দেশের ক্রিয়াপ্রেমীদের। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। জাতীয় দলের গোলবারে এখন আর নিয়মিত দেখা যায় না আনিসুর রহমান জিকোকে।

সর্বশেষ সাফ ও এশিয়ান প্রতিযোগিতার স্কোয়াডেও জায়গা হয়নি তাঁর। অনেকদিন থেকেই আছেন জাতীয় দলের বাইরে। ভক্তদের প্রশ্ন, জিকো কোথায় আর ফিরবেন বা কবে?

ভক্তদের সাথেই এবার যেন তাল মেলালেন জিকো। ভক্তদের মত তিনিও ভাবেন নিজের জাতীয় দলের অবস্থান নিয়ে।

সেখানে জাতীয় দল থেকে বাদ পড়লেও নিজের যোগ্যতা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই এই গোলরক্ষকের।

বরং নিজের দাবির পক্ষে ঘরোয়া ফুটবলের পারফরম্যান্সকেই সামনে আনছেন জিকো। সরাসরিই জানিয়ে দিয়েছেন, লিগের পারফরম্যান্স বিবেচনা করলে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য তিনি।

জিকোর ভাষায়, ‘আপনি আমাকে কী দিয়ে বিবেচনা করবেন? আমাদের প্রমাণের জায়গা তো ঘরোয়া লিগ।

যদি ঘরোয়া লিগের পারফরম্যান্স বিবেচনা করেন, তাহলে অবশ্যই আমি জাতীয় দলে থাকার যোগ্য।’

শুধু কথায় নয়, সাম্প্রতিক পরিসংখ্যানেও নিজের পক্ষে কিছু যুক্তি খুঁজে পাচ্ছেন এই গোলরক্ষক।

২০২৫-২৬ মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে লিগে ১৬টি ম্যাচ খেলেছেন জিকো। এর মধ্যে পাঁচ ম্যাচে কোনো গোল হজম করেননি।

পুরো মৌসুমে তাঁর বিপক্ষে গোল হয়েছে ১৪টি। অর্থাৎ প্রতি ম্যাচে একটিরও কম গোল হজম করেছেন তিনি। এর আগের মৌসুমে লিগে মাত্র তিন ম্যাচ খেলেও দুটি ক্লিনশিট রেখেছিলেন
চলতি ২০২৬-২৭ মৌসুমে নতুন ক্লাব মোহামেডানের হয়ে খেলছেন জিকো।

এখন পর্যন্ত লিগে চার ম্যাচে মাঠে নেমে চারটিতেই ক্লিনশিট রেখেছেন।

অর্থাৎ তাঁর গোলবার এখনো অক্ষত। সর্বশেষ ম্যাচেও পেয়েছেন ক্লিনশিট, যেখানে তার দল জয় পায় ১-০ হোলে।

যদিও মৌসুমের শুরুতেই এমন পারফরম্যান্সকে চূড়ান্ত মানদণ্ড বলা যাবে না, তবে জাতীয় দলে ফেরার দাবির পেছনে এটি অবশ্যই একটি ইতিবাচক দিক হয়ে থাকবে যে কারো জন্য।
যেখানে শ্রাবণ, মিতুলরা একের পর এক ব্যার্থ হচ্ছেন, সেখানে জিকো আছেন আগের ছন্দেই। গোলবারে ব্যার্থতায় বড় আসরে হতাশা জুটছে বাংলাদেশের।

সেখানে যেন জিকোর সুর মেলেছে ভক্তদের সুরের সাথেই। অন্তত ঘরোয়া আসর ও আগের পারফর্মেঞ্চ বিবেচনায় জিকোকে আবারো জাতীয় দলে নেওয়ার বড় দাবিই রাখবে দেশের কোটি ফুটবল ভক্তরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here