Homeফুটবলবাংলাদেশ সফরে আসছেন রোলানদিনহো

বাংলাদেশ সফরে আসছেন রোলানদিনহো

- Advertisement -spot_img

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো  বাংলাদেশ সফরে আসছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ই অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন তিনি।

 

এমিলিয়ানো মার্টিনেজের মতোই রোনালদিনহোকে বাংলাদেশে আনছেন ভারতীয় ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলা এই ফুটবলারকে আসন্ন দুর্গা পূজার আগে কলকাতা ও ঢাকা সফরে আনতে যাচ্ছেন তিনি।

 

তবে বাংলাদেশ সফরে রোনালদিনহোর সম্ভাব্য কার্যাবলির বিস্তারিত এখনও জানানো হয়নি।

 

চলতি বছরের জুলাইয়ে শতদ্রুর আমন্ত্রণেই বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। যদিও সেই সফরটা ছিলো সংক্ষিপ্ত। বাংলাদেশ সফরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগটাই মেলেনি মার্টিনেজের।

 

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ব্রাজিলের ক্লাব গ্র্যামিওর হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর পিএসজিতে খেলেন তিনি। সেখান থেকে বার্সেলোনায় যোগ দেন।

 

কাতালান ক্লাবটির হয়ে খেলেই বিশ্বসেরা ফুটবলারে পরিণত হন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ফিফা বর্ষসেরার খেতাব। একবার জেতেন ব্যালন ডি’অরও।

 

ক্লাবপর্যায়ে অসংখ্য শিরোপাজয়ী এই মহাতারকা বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপা। ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here