Homeআন্তর্জাতিকসিটি ও ইউনাইটেডের হার, বড় ব্যবধানে জিতলো আর্সেনাল

সিটি ও ইউনাইটেডের হার, বড় ব্যবধানে জিতলো আর্সেনাল

- Advertisement -spot_img

প্রিমিয়ার লিগে একই দিনে হারলো ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাও জিতেছে ৬-১ ব্যবধানে।

উলভসের মাঠে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরেছিল সিটি। শেষ পর্যন্ত অবশ্য পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি। আবার গোল খেয়ে উলভসের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল। ইউনাইটেড নিজেদের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি, ক্রিস্টাল প্যালেসের কাছে হার ১-০ গোলে। অন্যদিকে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ ও বেন হোয়াইটের গোলে বোর্নমাউথের মাঠে আর্সেনাল জিতেছে ৪-০ ব্যবধানে।

উলভসের মাঠে ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে সিটি। গোলটি ছিল রুবেন দিয়াজের আত্মঘাতী। উইং দিয়ে দারুণ এক দৌড়ে নাথান আকেকে পরাজিত করেন উলভসের নেতো। বক্সের বাইরে থেকে তিনি নিচু ক্রস পাঠান ডান প্রান্তে। দিয়াজ সেটিকে ঠেকাতে গিয়ে ঠেলে দেন নিজেদের জালে।

 

ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে সিটিকে ৫৮ মিনিটে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। কিন্তু ৮ মিনিট পরই আবার উলভসকে এগিয়ে দেন হোয়াং হি-চান। এই গোল আর শোধ দিতে পারেনি সিটি।

ইউনাইটেড নিজেদের মাঠে পিছিয়ে পড়ে ২৫ মিনিটে। এজের ফ্রি-কিক থেকে পাওয়া বলে দারুণ এক গোল করেন ক্রিস্টাল প্যালেসের ইওয়াখিম অ্যান্ডারসন। এ মৌসুমে প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসের এটাই প্রথম গোল।

 

আর্সেনাল প্রতিপক্ষের মাঠে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে। এর মধ্যে দুটিই ছিল পেনাল্টি থেকে। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ১৭ মিনিটে আর্সেনালের প্রথম গোলটি করেন সাকা। ডান প্রান্ত বল নিজের দখলে রেখে অনেকটাই সামনে এগিয়ে গিয়ে ক্রস বাড়ান ওডেগার্ড। জেসুসের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে পাঠান সাকা। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তাঁর চতুর্থ গোল।

৪৪ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান ২-০ করেন ওডেগার্ড। আর্সেনালকে পেনাল্টিটি এনে দেন অবশ্য সাকাই। ৫৩ মিনিটে হাভার্টজ পেনাল্টি থেকে স্কোরলাইন করেন ৩-০। আর্সেনালের হয়ে এটি তাঁর প্রথম গোল। যোগ করা সময়ে ওডেগার্ডের সহায়তায় আর্সেনালের চতুর্থ গোলটি করেন হোয়াইট।

এই জয়ের পর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিটি আছে শীর্ষে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে তৃতীয় স্থানে। নিজেদের মাঠে আজ ব্রাইটনকে ৬-১ গোলে হারানো অ্যাস্টন ভিলা ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here