Homeফুটবলবিতর্কিত ফুটবলারদের বিভিন্ন মেয়াদে সাজা দিল বসুন্ধরা কিংস

বিতর্কিত ফুটবলারদের বিভিন্ন মেয়াদে সাজা দিল বসুন্ধরা কিংস

- Advertisement -spot_img

বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে আসার সময় মদ নিয়ে বিমানবন্দরে ধরা পড়েন পাঁচ ফুটবলার। বসুন্ধরা কিংস সেই ফুটবলারদের সাময়িকভাবে বহিষ্কার করে তদন্ত করে। কয়েক সপ্তাহ তদন্তের পর আজ গণমাধ্যমকে সিদ্ধান্ত জানিয়েছে বসুন্ধরা কিংস।

পাঁচ ফুটবলারকে আলাদা আলাদা শাস্তি দিয়েছে ক্লাব কতৃপক্ষ।

সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন বসুন্ধরা কিংসের হয়ে অধিনায়কত্ব করা তৌহিদুল আলম সবুজ। তিনি চলতি মৌসুমের জন্য নিষিদ্ধ। এর পরেই আছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞায় থাকবেন।

 

গোলরক্ষক জিকোর চেয়ে তিন মাস কম সাজা ডিফেন্ডার তপু বর্মণের। চলতি বছর পর্যন্ত তপু নিষেধাজ্ঞায় থাকবেন। এর সঙ্গে তপুর গুণতে হবে ১ লক্ষ টাকা জরিমানা।

 

অন্য দুই ফুটবলার শেখ মোরছালিন এবং রিমন হোসেনকে শুধুমাত্র আর্থিক জরিমানা করা হয়েছে। মোরসালিনকে ১ লাখ এবং রিমন হোসেনকে ৩ লাখ টাকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here