১১ ম্যাচ শেষে লীগে দলটার অবস্থান ছয়ে। ব্রাজিলের অন্যান্য ক্লাবদের নিয়ে কিছুটা হলেও যেখানে আশা ছিল, সেখানে ফ্লুমিনেসকে নিয়ে স্বপ্ন দেখতে পারেনি কেউ।
অথচ জায়ান্ট সব ক্লাবদের বিদায় করে এই দলটিই এখন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে, হাতছানি দিচ্ছে ফাইনালে যাওয়ার সম্ভাবনা।
ক্লাব বিশ্বকাপে বুড়োদের স্কোয়াড নিয়ে হাজির হয় ফ্লুমিনেস। দলের অর্ধেকের মত খেলোয়াড়ের বয়স ৩০ এর অধিক।
এমনকি ৪০ এর অধিক আছেন একাধিক খেলোয়াড়। একদম তরুণ খেলোয়াড় দলে নেই বললেই চলে, কম বয়সীরাই পা দিয়েছেন ২৪ বা ২৫ এ।
এমন দল নিয়ে সাফল্য মেলেছে একজনের কল্যাণে, তিনি থিয়োগা সিলভা।
ইন্টার মিলানকে হারানোর ম্যাচে দলকে উজ্জীবিত করার জন্য কথা বলেন সিলভা। প্রকাশ পায় সেই উক্তিগুলো।
যেখানে সবাইকে নিজের সেরাটা এমনভাবে দিতে বলেন তিনি, যাতে ম্যাচশেষে কারো কোন আফসোস না থাকে।
এর বাইরে কাউকে রাফ ট্যাকেল করে লাল কার্ড হজম করতে নিষেধ করেন
। সিলভা বিশ্বাস করতেন ১১ জন খেললে যেকোন কিছু সম্ভব প্রতিপক্ষের বিরুদ্ধে।
সিলভার কথা শুনে সে ম্যাচে সফলতা আসে ফ্লুমিনেসের।
আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারানো আল হিলালকে এবার কোয়ার্টারে হারিয়ে দেয় ফ্লুমিনেস।
প্রতিপক্ষে দলে ইউরোপের বড় তারকারা, ডাগআউটে ইনজাঘনির মত কোচ।
সদ্য ম্যানচেস্টার সিটির জালে ৪ গোল দিয়ে তাদের হারানোর তাজা স্মৃতি। সাফল্যের রহস্য জানতে চাইলে সিলভার জবাব, শারীরিক ও মানসিকভাবে ফিট থাকাই তাকে এনে দেয় সফলতা।
দলে বলার মত তারকা নেই ফ্লুমিনেস দলে, যারা আছেন তাও বয়সের ভাড়ে নুয়ে পড়েছেন।
সেই দলটাকে নিয়ে একের পর এক ম্যাচ জিতেও যাচ্ছেন সিলভা। গতি, স্কিল কোনটা দিয়েই সিলভার দলকে হারানো যাচ্ছেনা।
ডিফেন্সে নিজে পারফর্ম করছেন, দলকেও নির্দেশনা দিচ্ছেন।
ব্রাজিল দলেও যে নির্দেশনা ছিল দীর্ঘদিন। ২০২২ বিশ্বকাপের পর আর ব্রাজিল দলে নেই থিয়োগা সিলভা, ব্রাজিলের খারাপ সময়ের শুরুটাও তখন।
এর আগে বিশ্বকাপে ব্যার্থ হলেও ফুটবলে দাপট দেখায় ব্রাজিল। এছাড়া ২০১৪ সালে কার্ড জটিলতায় সিলভার খেলতে না পারাই ভোগায় ব্রাজিল দলকে।
৪১ বছর বয়সে সিলভা যা করছেন, যেভাবে খেলছেন, তাতেই বুঝা যায় একজন ক্যাপ্টেন কি করতে পারেন।
এই সিলভাকে প্রয়োজন ব্রাজিল দলে। প্রশ্ন আসতে পারে মেঘালাস, মার্কুইনহস, রিবেইরারা থাকতে সিলভা কিভাবে আসবে।
অন্তত স্কোয়াডে সিলভা থাকলে দলকে ভালোভাবে নির্দেশনা দিতে পারবেন, তার মত একজন থাকলে কোচের কাজও হবে সহজ।
স্কোয়াডে যদিও নাও থাকতে পারেন, মেন্টর হিসেবে দলেও ব্রাজিল দলের সাথে এই সিলভাকে যে বড্ড প্রয়োজন।




