ব্যাটে-বলে সমান দক্ষতা, সঙ্গে করতে পারেন দুর্দান্ত ফিল্ডিং। মাঠে সব সময় চঞ্চল, প্রতিটি বলেই যেন ঢেলে দেন প্রাণ ।
গত দুই ওয়ানডেতে করেছেন বোলিংও করেছেন । পেয়েছেন ২টি করে উইকেট । বলছি শামীম হোসেন পাটোয়ারির কথা ।
শুরু দিকের কথা গুলো সুনে মনে হতে পারে বলছিলাম নাসির হোসেনের কথা । যে এখন জাতীয় দল থেকে অনেক দূরে ।
বাংলাদেশ ক্রিকেটের একটি কিম্পিল্ট প্যাকেজ ছিলেন নাসির হোসেন । তবে কি বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন নাসির হোসেন?
শামীম হোসেন পাটোয়ারি একসময় পরিচিত ছিলেন হার্ডহিটিং মিডল অর্ডার ব্যাটার হিসেবে।
কিন্তু সাম্প্রতিক সময়ের ধারাবাহিক বোলিং ও ফিল্ডিং পারফরম্যান্সে তিনি নিজেকে তুলে ধরছেন একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে।
বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তিনি যা করে চলেছেন, তা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য আশাযাগাবে ।
শেষ দুই ওয়ানডে ম্যাচেই বল হাতে তিনি শিকার করেছেন দুটি করে গুরুত্বপূর্ণ উইকেট।
শুধু উইকেটসংখ্যা নয়, ম্যাচের যে মুহূর্তে তিনি উইকেটগুলো নিয়েছেন, তাতেই স্পষ্ট হচ্ছে তাঁর ক্রিকেটবোধ ও ক্যাপ্টেনের আস্থার প্রতিফলন।
শুধু বলেই নয়, বাংলাদেসের সবচেয়ে বড় সমস্যা ফিল্ডিং । কিন্তু শামীমের ফিল্ডিং দক্ষতা অনেক আগেই নজর কেড়েছিল।
চোখ ধাঁধানো ক্যাচ কিংবা ডাইভ দিয়ে চার বাঁচানো সব কিছুতেই রয়েছে তাঁর সরব উপস্থিতি। দলের ফিল্ডিং বিভাগের জন্য এখন তিনি যেন এক নির্ভরতার নাম। সতীর্থদের উৎসাহ দেওয়া, মাঠে নেতিবাচক পরিস্থিতিতে উদ্দীপনা জোগানো—এইসব গুণও রয়েছে তাঁর মাঝে।
অনেকেই মনে করছেন, শামীমের এই অলরাউন্ড সামর্থ্য ও ফিল্ডিংয়ে অতুলনীয়তা যেন মনে করিয়ে দেয় একসময়কার তারকা ক্রিকেটার নাসির হোসেনকে।
নাসির ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি দলের যন্য ব্যাট হাতে দায়িত্ব নিয়ে খেলেছেন, বল হাতে উইকেট এনে দিয়েছেন এবং ফিল্ডিংয়ে দলকে বাঁচিয়েছেন গুরুত্বপূর্ণ মুহূর্তে।
বর্তমান বাংলাদেশ দলে যেখানে মিডল ওভারে বল করতে পারে এমন অলরাউন্ডার খুঁজে পাওয়া কঠিন, সেখানে শামীমের এই উত্থান নিঃসন্দেহে বড় স্বস্তির বিষয়।
আরও গুরুত্বপূর্ণ হলো, তিনি ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, আবার প্রয়োজন হলে বলেও আঘাত হানতে পারেন।
জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে হলে তাঁকে এখন ব্যাটিংয়েও নিজেকে আরও ধারালো করে তুলতে হবে।
ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিং—তিন দিকেই শামীমের উজ্জ্বল উপস্থিতি যেন বাংলাদেশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
হয়তো তিনি-ই হতে যাচ্ছেন সেই পরবর্তী নাসির হোসেন, যার অপেক্ষায় ছিল গোটা ক্রিকেটপ্রেমী জাতি।




