এবার আরো এক প্রবাসী ফুটবলার পেলেন বাংলাদেশ দলে খেলার ছাড়পত্র।
হামজা, কিউবার পর আরো এক ইংলিশ প্রবাসী এবার মাঠ মাতাবেন বাংলাদেশের হয়ে।
বাংলাদেশের হয়ে খেলার জন্য এবার পাসপোর্ট পেলেন মিডফিল্ডার ইব্রাহিম নওয়াজ।
আর তাতে আগামীতে অনুর্দ্ধ ২৩ দলেও তার খেলার সম্ভাবনা গেলো বেড়ে। একই সাথে নিজের ঝলক দেখালে খুব শীঘ্রিই বাংলাদেশ পাবে আরো এক ফুটবল প্রতিভা
হামজা, সোমিত, কিউবা, ফাহমিদুল আছেন বাংলাদেশ দলে।
এর আগে এসেছে তারেক কাজী, জামাল ভুইয়া, কাজেম শাহ এসেছেন বাংলাদেশ দলে।
তবে শেকড়ের টানে বাংলাদেশে আসার তালিকায় যেন বেশি ইংলিশ ফুটবলারদের নাম। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম নওয়াজ।
জুনে ওপেন ট্রায়ালে আসেন একাধিক প্রবাসী ফুটবলার। ৫০ এর অধিক ফুটবলার আসেন সেই ট্রায়ালে।
৩ দিনের ট্রায়াল শেষে নজর করেন একাধিক ফুটবলার। থেকে পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ডাকা হয় ফুটবলারদের৷
আর সেই তালিকায় ছিলেন ইংল্যান্ডের ইব্রাহিম নওয়াজ।
ইব্রাহিম বর্তমানে ইংল্যান্ডের একটি নামকরা ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন।
মিডফিল্ডে খেলা এই তরুণ ফুটবলারের পায়ে আছে স্কিল, দৃষ্টিতে রয়েছে ভিশন, আর শরীরে আধুনিক ফুটবলের প্রয়োজনীয় ফিটনেস। দেশের বাইরে বেড়ে ওঠা হলেও, শিকড়ের টান থেকেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা তার বহুদিনের।
যে কারণে নিজ খরচেই আসেন দেশের হয়ে ট্রায়াল দিতে। সেই ট্রায়ালের পরও ছিল অনিশ্চিয়তা, পাসপোর্ট করতে কতদিন লাগবে তার। তবে অনুর্দ্ধ ২৩ এশিয়া কাপ বাছাইপর্বের আগেই পাসপোর্ট পেয়ে গেলেন ইব্রাহিম নওয়াজ।
ট্রায়ালে ইব্রাহিম নওয়াজ মুলত আকর্ষণ কেড়েছেন গতি দিয়ে। গতির ঝড় তুলেন এই তিনি।
সেখানেই দর্শকদের আকর্ষণ পান ইব্রাহিম নওয়াজ। এরপর সেখান থেকে মেলে বাফুফের ডাক।
যুব দলের জন্য তাকে বিবেচনায় আনে বাফুফে।
আগামী দিনে বাংলাদেশি ফুটবলে নতুন আশার নাম হতে পারেন ইব্রাহিম নাওয়াজ।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই তরুণ প্রতিভাবান ফুটবলার অবশেষে হাতে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার পাসপোর্ট পাওয়ার খবর প্রকাশিত হয়েছে। ফলে তাকে ঘিরে প্রত্যাশা শুরু করেছে বাংলাদেশের ভক্তরা।
অপরদিক বাংলাদেশের হয়ে খেলতে যেন আরেক শর্ত পুরণ করলেন ইংল্যান্ডে বেড়ে উঠা এই ফুটবলার। ফলে পাসপোর্ট পাওয়ার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেলেন লাল-সবুজের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন পূরণের পথে।
মৃতপায় ফুটবলে জাগরণ এসেছে নতুন করে। তবে হামজা, সামিতদের আগমন শুধু বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবেনা।
এর সাথে থাকতে হবে আরো প্রতিভাবান ও মানসম্মত ফুটবলার। সেই জায়গাই আগামী দিনে পুরণ করতে পারেন ইব্রাহিম নওয়াজের মত তরুণরা৷




