Homeক্রিকেটজাতীয় দলের দরজায় আফিফ-জিসান! আজও আফিফের ২৩ বলে ৪৯, জিসান হাকালেন ফিফটি!

জাতীয় দলের দরজায় আফিফ-জিসান! আজও আফিফের ২৩ বলে ৪৯, জিসান হাকালেন ফিফটি!

- Advertisement -spot_img

ডারউইনের মাঠে আবারও ব্যাট হাতে নজর কাড়লেন তরুণ জিসান আলম ও অভিজ্ঞ আফিফ হোসেন।

একের পর এক ধারাবাহিক ইনিংসে এ দুজনই হয়ে উঠেছেন বাংলাদেশ ‘এ’ দলের ভরসা।

মাঝে ব্যাটিং এপ্রোচ নিয়ে সমালোচনা শোনা গেলেও, আজ যেন নতুন রূপে হাজির হয়েছেন আফিফ।

ব্যাট হাতে ঝড় তুলে ফিরেছেন অপরাজিত অবস্থায়। অন্যদিকে জিসানও তুলে নিয়েছেন আরেকটি দুর্দান্ত অর্ধশতক।

শনিবার প্রথমে ব্যাট করতে নেমে ৬.৪ ওভারেই ৪৮ রান তোলে বাংলাদেশ ‘এ’। তবে শুরুটা ভালো হয়নি।

ওপেনার নাঈম শেখ ১৭ বলে ১৫ রানের বেশি করতে পারেননি। জাতীয় দলের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পাওয়া সাইফ হাসানও ব্যর্থ, তার ব্যাট থেকে আসে মাত্র ১৫ রান।

তবে উইকেটে নামতেই অন্য চিত্র আঁকেন জিসান। ঝড়ো ব্যাটিংয়ে ৩৮ বলে ৫০ রানের ইনিংস সাজান এই ওপেনার, মারেন পাঁচটি চার ও একটি ছক্কা।

এরপর চার নম্বরে নেমে ব্যাটিং ঝড় তোলেন আফিফ হোসেন।

মাত্র ২৩ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি, যেখানে ছিলো পাঁচটি চার আর তিনটি ছক্কার মার।

অধিনায়ক নুরুল হাসান সোহান যদিও মাত্র ৬ রানে ফিরেছেন, কিন্তু ইয়াসির রাব্বি আবারও সুযোগ কাজে লাগিয়েছেন।

মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় একাদশে ঢুকে টানা তিন ম্যাচে ভালো খেলছেন তিনি।

এদিন তার ব্যাট থেকেও আসে ১৫ বলে ২৫ রানের মূল্যবান ইনিংস।

শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও বার্তা পরিষ্কার,আফিফ হোসেন আবারও জাতীয় দলে ফেরার জোর ইঙ্গিত দিয়েছেন।

আর প্রতিটি ম্যাচেই নিজেকে প্রমাণ করে ফিফটি হাঁকানো জিসান আলম বুঝিয়ে দিচ্ছেন, জাতীয় দলে অভিষেক এখন কেবল সময়ের ব্যাপার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here