Homeক্রিকেটঅস্ট্রেলিয়ার রেকর্ড ঝড়: এক ইনিংসে তিন সেঞ্চুরি, টার্গেট ৪৩১!

অস্ট্রেলিয়ার রেকর্ড ঝড়: এক ইনিংসে তিন সেঞ্চুরি, টার্গেট ৪৩১!

- Advertisement -spot_img

ব্যাট হাতে নিয়মিত তান্ডবই চালালো অস্ট্রেলিয়ার ব্যাটাররা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সিরিজ ইতোমধ্যে নিশ্চিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার একাদশে ছিল বেশকিছু পরিবর্তন।

সেই সুযোগকেই কাজে লাগিয়ে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করলেন অজি ব্যাটাররা।

ইনিংসের শুরুতেই ট্রাভিস হেড ও মিচেল মার্শের ঝড়ো জুটিতে আসে ২৫০ রান।

হেড খেলেন ১০৩ বলে ১৭ চার ও ৫ ছক্কার সাহায্যে ১৪২ রানের ইনিংস। কিছুক্ষণ পরই শতক পূর্ণ করেন মার্শ, তবে ঠিক পরের বলেই মুতুসামির শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

মার্শ আউট হওয়ার পর দায়িত্ব নেন ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি।

বিশেষ করে গ্রিন তুলে নেন রেকর্ডবুকের পাতা মাত্র ৪৭ বলে শতক হাঁকান এই অজি অলরাউন্ডার।

ওয়ানডে ক্রিকেটে এটি অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম শতক, ম্যাক্সওয়েলের ৪০ বলের পরেই।

একইসাথে ওয়ানডে ইতিহাসে এটি যৌথভাবে দশম দ্রুততম সেঞ্চুরি।

ইংলিশ ব্যাটার জস বাটলারও ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৭ বলে শতক করেছিলেন।

গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৫ বলে ১১৮ রানে ।

তার সঙ্গী ক্যারিও তুলে নেন অর্ধশতক, ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে কেবল কেশব মহারাজ ও সেনুরান মুতুসামি একটি করে উইকেট পান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here