Homeক্রিকেটপ্রস্ততি ম্যাচে ইঞ্জুরিতে মাঠ ছাড়লেন ইমন!ব্যাকাপ ওপেনার কে হবেন?

প্রস্ততি ম্যাচে ইঞ্জুরিতে মাঠ ছাড়লেন ইমন!ব্যাকাপ ওপেনার কে হবেন?

- Advertisement -spot_img

ব্যাকাপ ওপেনার কে হবেন, এ নিয়ে আলোচনা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল দর্শক, সাংবাদিক, বিশ্লেষক সহ সবাই।

তবে বিসিবির ঘোষণা করা দলে নেই প্রোপার ব্যাকাপ ওপেনার। অনেককে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কাউকে রাখেনি বিসিবি।

ধারণা করা হচ্ছিল ইমন ও তামিমের উপরই সর্বোচ্চ ভরসা রাখবে বিসিবি। কিন্ত এবার যেন এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে বিসিবিকে।

কেননা এবার ইঞ্জুরিতে জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। সামনে নেদারল্যান্ডস সিরিজ, তার আগে নেই বাংলাদেশ দলের তেমন ম্যাচ। তাই এবার নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্ততি নিতে নিজেদের মাঝেই ম্যাচের আয়োজন করে বিসিবি।

আর সে ম্যাচ খেলতে গিয়েই চোটে পড়েন ইমন। এখনও জানা যায়নি এই চোটের কারণে কতদিন বাইরে থাকবেন তিনি৷

খালি চোখে এই চোটকে দেখে গুরুতর লেগেছে৷ কেননা মাঠেই সেবা নেওয়ার পরও খুড়িয়ে খুড়িয়ে হেটেছেন ইমন

আর সে কারণে অন্তত কিছুদিনের জন্য যে ইমন মাঠের বাইরে যাচ্ছেন, তা অনুমান করাই যাচ্ছে।

কিন্ত ইমনের বদলে এই জায়গায় সুযোগ পাবেন কে? আর সেখানেই আসে জিসান আলমের না।

সাম্প্রতিক সময়ে পারফর্মেঞ্চের জন্য জিসানকে অনেকেই চেয়েছিলেন এশিয়া কাপের দলে। এর দুটি প্রধান কারণ ছিল।

জিসানের পারফর্মেঞ্চ ও তার খেলার ধরণ। অষ্ট্রেলিয়ায় এ দলের হয়ে টপ এন্ড টি২০ সিরিজে জিসান রান করেছেন যেমন ৩৫ এর অধিক গড়ে, আবার ব্যাট করেছেন ১৪০ স্ট্রাইক রেটে। একাধিক ম্যাচে করেছেন বড় রান।

এর সাথে পাওয়ারপ্লে ভালোই ব্যাবহার করছেন তিনি। যা অন্য ব্যাটসম্যানদের এনে দিয়েছে ভিত্তি। এর আগেও এ দলের হয়ে ভালো করেছেন জিসান।

ফলে এই তরুণকে দলে চেয়েছিলেন অনেকে।

তাৎক্ষণিক না হলেও এবার হয়ত একটা সুযোগ এসেছে জিসানের সামনে।

কেননা যদি পারভেজ ইমন অন্তত যদি নেদারল্যান্ডস সিরিজও মিস করেন, জিসানকে বাজিয়ে দেখা উচিত বিসিবির।

এতে করে ওপেনিংএ অপরপ্রান্তে থাকা তামিমের খেলার ধরণেও ব্যাঘাত ঘটবেনা।

অপরদিকে ফর্মে থাকা জিসান তার ফর্মটাকে ধরে রাখতে পারবেন, ফলে উপকৃত হবে বাংলাদেশ দল। তবে শেষ পর্যন্ত ডাক জিসানের আসবে কিনা, তা পুরোটাই নির্ভর করছে বিসিবির উপর।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here