ইঞ্জুরি থেকে ফেরার পর তাকে নিয়ে হচ্ছিল সমালোচনা। বল হাতে ভালো ইনিংস কাটিয়েছেন বটে, ম্যাচসেরা বোলারও হয়েছেন।
কিন্ত গতি, এগ্রেশনে পুরোনো তাসকিনকে পাওয়া যাচ্ছিল না। একই সাথে কিছুটা ছন্দপতনও ছিল। এর সাথে মাঠের বাইরে নানা ঘটনা তাসকিন ইস্যুতে করেছিল টালমাটাল।
তবে তাসকিন প্রমাণ করলেন, তিনি কেন চ্যাম্পিয়ন বোলার। এর আগে এর চেয়ে কঠিন বাধা সামলে এসেছেন তাসকিন।
আর সেখানে আরো একবার নিজেকে প্রমাণ করলেন এই পেসার। ডাচদের শুরুর ব্যাটসম্যানদের বিপক্ষে ত্রাস হয়ে উঠলেন তাসকিন।
এদিন ব্যাটিংএ নেমে ভালোই শুরু করেন নেদারল্যান্ডসের ওপেনার স্কট এডওয়ার্ডস।
শরীফুলের এক অভারে হাকান ৩ চার, ছয় হাকান শেখ মেহেদির বলে। তবে ভয়ঙ্কর হয়ে উঠার আগে এডওয়ার্ডসকে ফেরান তাসকিন, সেটাও নিজের প্রথম বলে।
চতুর্থ অভারে বোলিংএ আসেন তাসকিন। তার করা ফুল লেন্থের বলে এডওয়ার্ডস ফ্লিক করতে যান।
তবে সেটা টাইমিং করতে পারেননি তিনি, ব্যাটের কানায় লেগে চলে যায় শর্টে থাকা ফিল্ডার জাকেরের কাছে।
আর সেটা তালুবন্দি করে নেদারল্যান্ডসের প্রথম উইকেট তুলে নেন তাসকিন। সে অভারেও তাসকিন করেন দুর্দান্ত বোলিং।
৩ ওভারে ২৫ রান করা নেদারল্যান্ডস সেই অভারে তুলতে পারে মাত্র ১ রান।
ডাচদের দ্বিতীয় উইকেটও আসে তাসকিনের হাত ধরেই। দ্বিতীয় উইকেটে থিতু হয়ে পার্টনারশিপের চেষ্টা করেন তেজা নিদামবুরু ও ভিক্রামজিৎ সিং।
আর সেখানেই অষ্টম অভারের প্রথম বলে ভিক্রামজিৎকে ফেরান তাসকিন।
তাসকিনের বাউন্সারে হাকালেও সেটাকে বাউন্ডারি ছাড়া করতে পারেননি ভিক্রামজিৎ।
কাভারে থাকা ইমনের ক্যাচে পরিণত হয়ে ফিরে যান তিনি। এর আগে বিশ্বকাপে ভিক্রামজিৎকে আউট করেন তাসকিন। আর একবার তাসকিনের শিকার হলেন এই বাহাতি ওপেনার।
ডাচদের ব্যাটিং এর বিপক্ষে এদিন শুরুর আঘাত আসে তাসকিনের থেকে। বোলিংএ আগের মত গতি লক্ষ করা গেছে তাসকিনের থেকে।
এছাড়া লাইন লেন্থ এগ্রেশনেও করেছেন উন্নতি। একদিকে যেমন ব্রেকথ্রু এনে দিয়েছেন, আটোশাটো বোলিং করে ব্যাটসম্যানকে আটকে রেখেছেন পাওয়ারপ্লেতে। এমন বোলিংই তাসকিন থেকে চায় ভক্তরা
এশিয়া কাপে ফিজের সাথে বোলিং এট্যাকে দায়িত্ব নিতে হবে তাসকিনকেও। কেননা ভারত, শ্রীলঙ্কা বা আফগানিস্তান, ছেড়ে দিতে চাইবেনা এশিয়া কোন দলই।
সেখানে বোলিং ডিপার্টমেন্টেই বেশি ভরসার নাম বাংলাদেশের। সেই ভরসার সঙ্গী হতে চাইবেন তাসকিনও। তাসকিনের আগুণে ডাচদের সাথে পুড়ুক এশিয়া কাপের দলগুলো, এটাই চাওয়া দেশের কোটি ক্রিকেট ভক্তদের।




