বাংলাদেশ ক্রিকেটে ওপেনারদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নবিদ্ধ ।
তবে সম্প্রতি এক নতুন জুটি উজ্জ্বল হয়ে উঠেছেন, তারা তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন।
এই যেমন গতকালও ৪০ বলে ৫৪ রান করে তানজিদ তামিম তার ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটি সম্পন্ন করেছেন।
এটি প্রমাণ করছে, তরুণ এই ব্যাটারের মধ্যে শুধু তীক্ষ্ণ হিটিং ক্ষমতা নয়, বরং ধারাবাহিকতা ও ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আছে।
অন্যদিকে, পারভেজ হোসেন ইমন এই বছরের শুরু থেকে দারুণ ফর্মে আছেন।
ইতিমধ্যেই তিনি মেরেছেন ২২টি ছক্কা, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, তানজিদ-ইমনের ফর্ম দেখলে বোঝা যায়, দুইজনই একে অপরের সঙ্গে মিলিয়ে খেলতে পারছেন,প্রতিদিন কেউ না কেউ ভালো শুরু এনে দিচ্ছেন, ফলে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটারদের চাপ কমছে।
এই জুটি আগের ওপেনারদের সঙ্গে তুলনা করলে আরও স্পষ্ট হয়। এর আগে বাংলাদেশের ওপেনিং দায়িত্বে ছিল এমন ব্যাটার যারা পাওয়ার হিটিং করতে পারতেন, আবার কেউ কেউ দীর্ঘ ইনিংস খেলত,যেমন বর্তমান অধিনায়ক লিটন দাস এবং সৌম্য সরকার।
তবে তাঁদের ধারাবাহিকতা সীমিত ছিল। আর তানজিদ-ইমন জুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাদের খেলার ধরন সমন্বিত,একজন প্রয়োজনমত দ্রুত স্কোর করতে পারে, অন্যজন ইনিংস স্থির রেখে টিমকে সঠিক পথে নিয়ে যেতে পারে,তবে দুজনেই দুই রোলেই পারদর্শী।
তাদের ক্যারিয়ার এখনও শুরুতেই, কিন্তু যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে তারা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল টি-টোয়েন্টি ওপেনিং জুটি হিসেবে স্বীকৃতি পাবে তা অনেকটাই নিশ্চিত ।




