Homeক্রিকেটদল যেমনই করুক,নিজেকে উজাড় করে দিয়েছেন শামীম!

দল যেমনই করুক,নিজেকে উজাড় করে দিয়েছেন শামীম!

- Advertisement -spot_img

এই ছয়ের মারটি দেখুন,বাংলাদেশ ধুসর ব্যাটিংয়ের মাঝে যেন এক গুচ্ছ গোলাপের সৌন্দর্য।


শামীম অবশ্য আগেই নজড় কেড়েছেন,এই ডাইভ দিয়ে।যেখানেই ফুটে উঠেছে দলের প্রতি নিবেদন।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে নামতেই বাংলাদেশ দল যেন বড় ধাক্কা খেয়ে বসে।

ইনিংসের শুরুতেই একে একে দুই উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায়। এরপরও ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়নি লঙ্কান বোলাররা।

মাত্র ৫৩ রানেই বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন।

পরিস্থিতি তখন এমন ছিল, ম্যাচ যে একপেশে হয়ে যাবে তা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল।

তবে সেই কঠিন সময়েই দায়িত্ব কাঁধে তুলে নেন তরুণ ব্যাটার শামীম হোসেন। উইকেটে এসে তিনি দেখালেন ভয়ডরহীন ব্যাটিং।

বোলারদের দাপটে যখন একের পর এক ব্যাটার ব্যর্থ হচ্ছিলেন, তখন শামীম দারুণ আত্মবিশ্বাসী ইনিংস খেললেন।

মাত্র ৩৪ বলে তিনি সংগ্রহ করেন ৪২ রান। ইনিংসে ছিল তিনটি ছক্কা আর একটি চমৎকার চার।

তার ব্যাটিংয়ে ছিল শট সিলেকশনের পরিমিত বুদ্ধি, আবার একই সঙ্গে আক্রমণাত্মক মানসিকতাও।

শামীমের এ ইনিংস শুধু রান যোগ করার জন্য গুরুত্বপূর্ণ ছিল না, বরং ম্যাচে বাংলাদেশের লড়াই করার মানসিকতাকেও প্রকাশ করেছে।

তিনি যে মুহূর্তে ব্যাট করছিলেন, তখন একদিকে রান তোলার চাপ, অন্যদিকে উইকেট না হারানোর চিন্তা,দটোই সমানভাবে কাজ করছিল।

কিন্তু শামীম ভীত হননি। ইতিবাচক ব্যাটিং করে দলকে অন্তত লজ্জাজনক অবস্থান থেকে কিছুটা বের করে আনার চেষ্টা করেছেন।

বাংলাদেশের দলীয় সংগ্রহ বড় কিছু না হলেও শামীমের এ প্রচেষ্টা অবশ্যই আলাদা করে প্রশংসা পাওয়ার মতো।

ম্যাচে ব্যার্থতার আড়ালেও তার ব্যাটিং আলো ছড়িয়েছে। তরুণ হিসেবে এই ইনিংস তার আত্মবিশ্বাস আরও বাড়াবে, একইসঙ্গে ভবিষ্যতের জন্য দলের কাছে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করার বড় এক সুযোগ এনে দিলো।

শ্রীলঙ্কার বিপক্ষে এই লড়াকু ইনিংস প্রমাণ করেছে,কঠিন সময়ে শামীমই হতে পারেন দলের ভরসার নাম।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here