Homeক্রিকেটএনসিএলে ৫ ওভারের ম্যাচে ব্যাট হাতে ২২০ স্ট্রাইক রেটে ঝড় তুললেন সাব্বির...

এনসিএলে ৫ ওভারের ম্যাচে ব্যাট হাতে ২২০ স্ট্রাইক রেটে ঝড় তুললেন সাব্বির রহমান।

- Advertisement -spot_img

এশিয়া কাপে ধুকছে,বাংলাদেশ জাতীয় দল।বিশেষ করে হৃদয়দের ব্যাটিং যেন চক্ষুশূল ভক্তদের কাছে।আর ঠিক তখনি ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির রহমান রুম্মন।
আগে ব্যাট করা রাজশাহীকে লড়াইয়ের সংগ্রহও এনে দেওয়ার কারিগর মূলত সাব্বির।

১ চারের সঙ্গে ৩ ছক্কায় মাত্র ১৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটার।

কিন্তু পরে রবিন মাত্র ১২ বলে ৩০ রানের ইনিংস খেলে মেট্রোকে জিতিয়ে মাঠ ছাড়েন।

তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম ওভারে শূন্য রানে আউট হন শান্ত।

পরের ওভারে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ। অল্পেই আউট হন হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন ।
এরপর আর উইকেট পড়তে দেননি সাব্বির ও মেহরব হোসেন। দুজন মিলে ২০ বলে গড়েন ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি। প্রথম ৩ ওভারে মাত্র ২২ রান করা রাজশাহী, শেষ ২ ওভারে করে ৩৮ রান।

এর মধ্যে শেষ ওভারেই ৩টি ছক্কা মারেন সাব্বির।
এক ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন আরিফ।
রান তাড়ায় শুরুটা খুব একটা ভালো ছিল না মেট্রোর। তৃতীয় ওভারে নাঈম শেখ যখন আউট হন, স্কোর বোর্ডে তখন মাত্র ১৮ রান।

তিন নম্বরে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৬ রানের বেশি করতে পারেননি।
আবু হায়দার রনি ৪ বলে ৮ রান করে আউট হন। তবে অন্য প্রান্তে রবিন ছিলেন দুর্দান্ত।

তৃতীয় ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার মেরে সমীকরণ নামা ২ ওভারে ২৬ রানে। পরে শফিকুল ইসলামের ওভারে ১৬ রান নেয় মেট্রো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here