Homeক্রিকেটআজ কেমন হবে একাদশ? আজ সিরিজ জিতবে টাইগাররা?

আজ কেমন হবে একাদশ? আজ সিরিজ জিতবে টাইগাররা?

- Advertisement -spot_img

এশিয়া কাপের পর ঘরে ফেরার সময় পায়নি বাংলাদেশ দল।

সেখানে আফগানিস্তানের বিপক্ষে আবারো একই দেশে সিরিজের জন্য মাঠে নামে বাংলাদেশ দল।

আফগানদের বিপক্ষে শুরুর ম্যাচ প্রতিদ্বন্দ্বীতাপুর্ণ হয়েছে বাংলাদেশের জন্য।

সেখানে অবশ্য দ্বিতীয় ম্যাচে পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।

ওপেনিং পজিশনে অবশ্য পরিবর্তন করবেনা বাংলাদেশ দল। আগের ম্যাচে অর্ধশতক পেয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন।

এই দুই ওপেনারের ব্যাটে ঝড়ো শুরু পায় বাংলাদেশ দল।পরের ম্যাচে ওপেনিংএ আসবেন এই দুই ব্যাটার।

এশিয়া কাপে ওপেন করা সাইফ আগের ম্যাচে খেলেছেন নাম্বার তিনে। সেখানে অবশ্য ভালো করেননি, তবে ফর্মে থাকা সাইফে ভরসা করবে বাংলাদেশ। নাম্বার চারে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে।

সর্বশেষ ম্যাচে ভালো করেননি, তবে এরপরও তার উপর ভরসা করবেন ম্যানেজমেন্ট।

আবার অতিরিক্ত বোলিং অপশন ও বাহাতি ব্যাটসম্যানের জন্য শামীম হবেন দলের পছন্দ।

এর বাইরে মিডল অভার্সে স্পিন আসবে আফগান আক্রমণে।

সেখানে লেগ স্পিনারদের বিপক্ষে বাহাতি ব্যাটসম্যান হতে পারেন দলের ভরসার নাম।

নাম্বার পাচে অধিনায়ক জাকের আলী আসবেন। ফর্মে নেই এই ব্যাটার একদমই।

তবুও অধিনায়ককে এই ম্যাচে আসতে হবে দলের অবতার হয়ে।

অধিনায়কত্বের দায়িত্বে থাকা জাকেরের জন্য জরুরী ফর্মে ফেরা।

আফগান সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরতে চাইবেন এই ব্যাটার।

নাম্বার ছয়ে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। এশিয়া কাপে পাকিস্তানের সাথে ভালো করতে পারেননি, তবে আফগানদের বিপক্ষে নিজেকে মেলে ধরেন।

ফিনিশিং পজিশনে সুযোগ পেলে সোহান ভালো করেন।

তাই মিডল অর্ডারে না এসে শেষদিকে এসে পেসারদের বল খেললেও সোহানকে ব্যাবহার করা যাবে দারুণভাবে।

সোহানের পর নাম্বার সাতে আসবেন তানজিম হাসান সাকিব। বল হাতেই মুল দায়িত্ব সাকিবের।

তবে ব্যাটিং অর্ডারেও দায়িত্ব নিতে হবে দলের বিপর্যয়ে। সাকিবের ব্যাটিং সামর্থ্য আছে, আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন।

এবার সুযোগ সে ভুল থেকে উতরে যাওয়ার।

নাম্বার আট ও নয়ে আসবেন রিশাদ হোসেন ও শেখ মাহাদী হাসান। শারজার পিচের জন্য অতিরিক্ত একজন স্পিনার নিতে চাইবে বাংলাদেশ দল।

আর সেই স্পিনার হিসেবে সুযোগ পাবেন মাহাদী হাসান। নাম্বার দশে দেখা যাবে নাসুম আহমেদকে।

পাওয়ারপ্লেতে বল করেন নাসুম, আফগানিস্তানের বিপক্ষে যার রেকর্ডও বেশ ভালো।

নাসুমের পর নাম্বার এগারোতে আসবেন পেসার মুস্তাফিজুর রহমান। দুই পেসার ও তিন স্পিনার নিয়ে দল সাজাবে বাংলাদেশ। আর সেখানে সিরিজ ডিসাইডার ম্যাচে মাঠে নামবে তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here