২০২৫ সালে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছে বাংলাদেশের পেসাররা।
এবংকি নিউজিল্যান্ড -ভারত, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলেছে মুস্তাফিজ-তাসকিনরা।
২০২৫ সালে সবচেয়ে ভালো ইকোনমিক পেস এটাকারদের মধ্যে ৫ নম্বরে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে থাকা পেস এটাক ওভার প্রতি রান খরচ করেছে ৮.৭০!
পাকিস্তানের ঠিক উপরেই ৪ নম্বরে থাকা দলটি,ভারত।ওভার প্রতি ৮.৫৮ করে করে রান দিয়েছে জসপ্রিত বুমরাহ-হার্দিক পান্ডিয়ারা।
তালিকার তিনে আরো এক এশিয়ান দল,শ্রীলঙ্কা। ওভার প্রতি তাদের পেসাররা রান দিয়েছে ৮.৫৫ করে।নুহান থুসারাদের দুর্দান্ত সময় কাটছে বল হাতে তা বলাই যায়।
এদিকে তালিকার দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। বোল্ডের অবসরের পরেও দলটি তাদের পেস আক্রমনের ধার ধরে রেখেছে,ওভার প্রতি তাদের খরচ ৮ এর একটু নিচে,৭.৯৮ করে।
এদিকে তালিকার শীর্ষ দল বাংলাদেশ। ওভারপ্রতি মাত্র ৭.৮৪ করে রান খরচ করেছে তারা।
অনেকেই এর পেছনে মীরপুরের কিছু ম্যাচ হবার কারনকে দেখছে।তবে মুস্তাফিজ-তাসকিনরা দেশের বাহিরেও ছিলেন দুর্দান্ত ইকোনমিক।
তাই বাংলাদেশের পেসাররা যে ভালো সময় কাটাচ্ছে সে কথা স্বীকার না করে উপায় নেই।




