Homeক্রিকেটনারী নেতৃত্বে বিসিবি: রুবাবা দৌলা পরিচালক হিসেবে!

নারী নেতৃত্বে বিসিবি: রুবাবা দৌলা পরিচালক হিসেবে!

- Advertisement -spot_img

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে।

নির্বাচনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুজন পরিচালক মনোনয়ন দেয়

। এর মধ্যে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে এনএসসি থেকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল।

তবে ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ার পর তাঁকে প্রত্যাহার করা হয়।

তার জায়গায় পরিচালক হওয়ার পথে রয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা

বিসিবি ও বিভিন্ন মাধ্যমে তার নাম ইতিমধ্যেই জানা গেছে, যদিও আনুষ্ঠানিক চিঠি এখনো ইস্যু হয়নি।

রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে ছিলেন।

পাশাপাশি, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

গুঞ্জন রয়েছে, বিসিবিতে যোগদানের পর তিনি নারী বিভাগের দায়িত্ব নিতে পারেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here