আফগানদের বিপক্ষে টি২০ সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী হয়ে অডিয়াই সিরিজে মাঠে নামে বাংলাদেশ।
তবে জাকের আলীর টি২০ দল ভালো করলেও অডিয়াই অধিনায়ক মিরাজের দল যেন খাবি খাচ্ছে।
এর মাঝে সিরিজ হারও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এরপরও সিরিজের শেষ ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের।
কারণ এই সময় যেমন আত্মবিশ্বাস পেতে পারে বাংলাদেশ, আবার এই ম্যাচ গুরুত্বপূর্ণ র্যাংকিংএ উপরে উঠার জন্য।
তবে জয় সহজ হবেনা বাংলাদেশের, অন্তত পুরণ করতে হবে ৩ শর্ত।
প্রথম শর্ত ব্যাটারদের। আফগানিস্তানের বিপক্ষে শারজা পিচে রান করা সহজ নয়।
সেক্ষেত্রে আগ্রাসী হওয়ার থেকে ক্রিজে সেট হয়ে খেলতে হবে বাংলাদেশের।
এই উইকেটে রান করতে গেলে দরকার পার্টনারশিপ। শেষ ২ ম্যাচে মিরাজ হৃদয় ছাড়া কেউই করতে পারেনি পার্টনারশিপ।
যদি শুরুর দিকে একাধিক বড় পার্টনারশিপ করা যায়, তবেই রানের মাঝে থাকতে পারবে বাংলাদেশ।
আর সেখানেই আফগানিস্তানের বিপক্ষে বড় রান সম্ভব তাদের। সেখানে সাইফ তানজিদ হৃদয়কে বড় ভুমিকা পালন করতে হবে।
তাড়াহুড়ো না করে খেলতে হবে দায়িত্বশীল ইনিংস।
দ্বিতীয় শর্তও থাকবে ব্যাটারদের। সেখানে মিডল অর্ডারে সামলাতে হবে আফগান স্পিনারদের।
নিজেদের মিডল অর্ডারের চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি মিডল অভারে আফগান স্পিনারদের সামাল দেওয়ার চ্যালেঞ্জ থাকবে।
জ্বলে উঠতে হবে মিরাজ হৃদয়দের। ঘরোয়ার ফর্ম আন্তর্জাতিক মঞ্চে দেখাতে হবে সোহানকে। জাকেরকে ফিরে পেতে হবে তার পুরোনো ফর্ম।
যেভাবে রাশিদ, নুর বা গাজানফারদের মিড অভার্সে খেলে বাংলাদেশ, সেটা মোটেও আদর্শ এপ্রোচ নয়। একই সাথে স্ট্রাইক রোটেশনে মিডল অভার্সে মনযোগ দিতে হবে। সঠিক বোলারকে টার্গেট করতে হবে, নিজেদের উইকেটের মুল্য বুঝতে হবে।
বড় দায়িত্ব দিতে গেলে সিংহভাগ বর্তাবে ব্যাটসম্যানদের কাছে। দিনশেষে বাংলাদেশের হারের বড় কাঠগড়ায় থাকেন তারা।
তবে যেহেতু বাংলাদেশ বোলিং নির্ভর, তাই বোলারদের কিছুটা অতিরিক্ত দায়িত্ব থাকবে। সেখানে আফগান টপ অর্ডারকে টার্গেট করতে হবে বাংলাদেশের। যদি দ্রুত আফগান টপ অর্ডারকে আউট করা যায়, তবে আপার হ্যান্ডে থাকবে টাইগাররা।
সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে অল্প রান ডিফেন্ড করা যাবে, বা আরো কম রানে চাপমুক্ত খেলবে বাংলাদেশ।
সব মিলিয়ে চ্যালেঞ্জ বেশিরভাগ থাকবে বাংলাদেশের ব্যাটারদের। তবে যেহেতু বোলিং বাংলাদেশের শক্তির জায়গা, তাদের উপরও থাকবে দায়িত্ব। সব দায়িত্ব মিলে এবার কেমন করে বাংলাদেশ, এবার সেটাই দেখার বিষয়।




