Homeক্রিকেটআইপিএলের নিলাম কবে? বাংলাদেশ থেকে নাম থাকতে পারে কারা?

আইপিএলের নিলাম কবে? বাংলাদেশ থেকে নাম থাকতে পারে কারা?

- Advertisement -spot_img

২০২৬ সালের আইপিএল নিলামের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’।

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নিলামটি অনুষ্ঠিত হতে পারে এ বছরের ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে।
প্রতি বছরের মতো এবারও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম তুলতে পারেন এই মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগে।

অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাসের, যারা এর আগে আইপিএলে খেলেছেন।

এবার ভালো ফর্মে থাকার কারণে সাইফ হাসানের নামও থাকতে পারে নিলামে।

পাশাপাশি লেগ স্পিনার রিশাদ হোসাইন ও পেসার তাসকিন আহমেদকেও দেখা যেতে পারে নিলামের তালিকায়।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের দলে কোন কোন খেলোয়াড় ধরে রাখবে, তা ১৫ নভেম্বরের মধ্যে জানাতে হবে। ২০২৩ সালের নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে এবং ২০২৪ সালে সৌদি আরবের জেদ্দায়।

তবে এবারের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বড় পরিবর্তনের আভাস মিলেছে বিশেষ করে চেন্নাই সুপার কিংস শিবিরে।

গত আসরে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলটি নিলামের আগে ছেড়ে দিতে পারে দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, স্যাম কারেন ও ডেভন কনওয়ের মতো খেলোয়াড়দের। তাছাড়া রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই আইপিএল থেকে অবসর নিয়েছেন।


অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স -এর হয়ে ব্যর্থ মৌসুম কাটানো বেঙ্কটেশ আয়ারকে নিয়ে দলের সিদ্ধান্ত নিয়েও আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে।

গতবার তাকে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় দলে নিয়েছিল কেকেআর, কিন্তু পারফরম্যান্সে তিনি হতাশ করেছেন।


তাছাড়া আরও কয়েকজন নামী তারকা যেমন মুহম্মাদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি. নটরাজন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা,তাদেরও বর্তমান দল থেকে বাদ দেওয়ার সম্ভাবনা আছে।


সব মিলিয়ে এবারের আইপিএল নিলাম হতে যাচ্ছে অনেক চমক ও পরিবর্তনে ভরপুর একটি আসর, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতিও হতে পারে উল্লেখযোগ্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here