ক্রিকেটের ব্যাস্ততা যেন কাটছেই না ক্রিকেটারদের। মাঠে ক্রিকেটারদের থেকে আসছে মিশ্র ফলাফল, এই জয় তো হার পরের ম্যাচে।
এক ফরম্যাটে জয়ের পর আরেক ফরম্যাটে দল খাচ্ছে খাবি। তবে সিরিজ যেন থামছেই না।
নেদারল্যান্ডস সিরিজ খেলে এশিয়া কাপ, সেখান থেকে আফগানিস্তান সফর।
পুর্ণাঙ্গ সেই সফর শেষে ঘরের মাঠে প্রতিপক্ষ উইন্ডিজ। তাদের বিপক্ষে সিরিজ শেষ করে এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।
ডিসেম্বরের শুরুর সপ্তাহে শেষ হবে সেই সিরিজ। এরপর ডিসেম্বরের মাঝ সপ্তাহে শুরু হবে বিপিএল।
তার আগে বিশ্রাম পাওয়ার কথা ছিল ক্রিকেটারদের।
তবে এর মাঝেই এসেছে আরেকটি সিরিজের প্রস্তাব। সেটি আবার ত্রিদেশীয় সিরিজের।
সেটিও আবার শ্রীলঙ্কার মাটিতে। ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজের পর বিপিএলের আগের সময়টাতে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষ থেকে এসেছে সেই প্রস্তাব, যেখানে লঙ্কানদের সাথে এই সিরিজে আছে পাকিস্তান।
বিসিবির ক্রিকেট বিভাগ পরিচালনার সভাপতি নাজমুল আবেদিন ফাহিম এই বিষয় নিশ্চিত করেছেন।
একটা সময় ত্রিদেশীয় সিরিজ নিয়মিত খেললেও বর্তমানে তেমন বাংলাদেশকে দেখা যায়না ত্রিদেশীয় সিরিজ খেলতে।
সেখানে এশিয়ার দুই বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে সিরিজ তাদের বড় পরীক্ষা নেবে। এছাড়া আগামী টি২০ বিশ্বকাপের স্বাগতিক হিসেবে আছে শ্রীলঙ্কা দল৷
বিশ্বকাপের আগে তাদের বিপক্ষে সিরিজ বাড়তি প্রস্ততি হবে বাংলাদেশ দলের। একই সাথে শেষবার টি২০ টুর্নামেন্ট নিদহাস ট্রফি খেলে লঙ্কানদের মাঠে বাংলাদেশ দল। এর ধারাবাহিকতায় আবারো লঙ্কানদের মাঠে দাওয়াত পেয়েছে টাইগাররা
নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে মুলত এই সিরিজ খেলার প্লানে ছিল আফগানিস্তান। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে দ্বৈরথ সৃষ্টি হয়েছে। দুই দেশের সম্পর্ক ক্রিকেটেও প্রভাব ফেলেছে, ফলে একইসাথে সিরিজ খেলতে নারাজ তারা।
যে কারণে এবার বিকল্প প্রতিপক্ষ ভাবছে শ্রীলঙ্কা। আর সেখানেই প্রস্তাব বাংলাদেশকে।
বাংলাদেশের জন্য এমন কিছু দারুণ প্রস্তাবই বটে। তবে যদি কিন্ত আছে এর মাঝে। কেননা টানা খেলার পর খেলোয়াড়দের দরকার বিশ্রাম, সেটার পাওয়া যাচ্ছেনা সুযোগ।
এছাড়া এত টানা ম্যাচ বাড়াবে খেলোয়াড়দের ইঞ্জুরি ঝুকি। এর সাথে মানসিক অবসাদটাও থাকছে বড় আকারে। বিশ্বকাপে সেখানে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা দল চাইবে বোর্ড।
এরপরও লঙ্কানদের মাঠে এই ত্রিদেশীয় সিরিজ লোভনীয় প্রস্তাব বাংলাদেশের জন্য। এখনও এ নিয়ে সিদ্ধান্ত জানায়নি বিসিবি। দেখা যাক, সেখানে কেমন সিদ্ধান্ত জানায় তারা।




