Homeক্রিকেটম্যাশ,সাকিব,তামিম, রিয়াদ-মুশিদের অভাব কাটবে কখনো ওয়ানডেতে?

ম্যাশ,সাকিব,তামিম, রিয়াদ-মুশিদের অভাব কাটবে কখনো ওয়ানডেতে?

- Advertisement -spot_img

বাংলাদেশ ক্রিকেট দলের খুব বেশি বলার মতো অর্জন নেই,কিন্তু একটি ফরম্যাটে বরাবরই এই দলটিকে সমীহ করতো সবাই,আর সেটি ওয়ানডে।তবে গত বিশ বছরে যা ঘটেনি এবার তাই ঘটেছে,পঞ্চপান্ডবের সবার বিদায়ের পর বাংলাদেশ এখন ১০ নম্বরে আছে।শান্ত অধিনায়ক হিসেবে ভালো করলেও,দলীয় পারফরম্যান্স ছিলোনা নজড় কারা।আর মিরাজের নেতৃত্বে এখন কঠিন হয়ে যাচ্ছে বিশ্বকাপে অংশগ্রহনই করা।
এর কারন পঞ্চপান্ডবের অভাব।
বাংলাদেশকে ভিন্ন এক দলে পরিনত করেছিলেন তারা ৫ জন,অনেকেই প্রশ্ন তোলেন তাদের কি এমন অর্জন?
তবে ক্রিকেটটাকে দেশের মানুষের আবেগেই পরিনত করেছেন যে তারা,তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
কঠিন পিচেও অন্তত আড়াইশ রান বোর্ডে,আফগান-ওয়েস্ট ইন্ডিজকে নিয়মিত হারানো এই ফরম্যাটে,এসব বড় বিষয় ছিলোনা।
শুরুর দিকের ২-৩ উইকেট পরে গেলেও,ভরসা হয়ে আসতেন দুই ভায়রা ভাই।
বল কিংবা ব্যাটে সাকিবের বিকল্প এখনো নেই।
ওপেনিংয়ে তামিমের দায়িত্বশীল ব্যাটিং কিংবা ম্যাচ জুড়ে সবাইকে উজ্জীবিত রাখা ম্যাশের,এসবই এখন অতীত।
হয়তো একদিন বাংলাদেশ দল আবারো ঘুরে দাঁড়াবে,তবে এই ফরম্যাটে তাদের খেলার প্রেমে।যারা পড়েছে,তারা আজন্মই আরো একবার তাদেরকে মাঠে দেখার স্বপ্ন দেখে যাবে।

সাকিবের বিকল্প ভাবা হয়েছিলো মিরাজকে।দুই বিভাগে দূরে থাক,বল কিংবা ব্যাট,কোনো জায়গায়ই নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি।
দীর্ঘ সময় পার হলেও পাওয়া যায়নি,তামিমের বিকল্প।
মিডলে এই ফরম্যাটে মুশি-রিয়াদদের ভুমিকায় দূরে থাকুক, একাদশেই নিশ্চিত হতে পারছেন না হৃদয়-শান্ত-জাকেররা।আর একজন নেতার অভাবতো আছেই।

তবে এই আধার কাটিয়ে বাংলাদেশ ওডিয়াই দল আলোর মুখ দেখবে এমনটাই প্রত্যাশা সবার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here